আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৪. অধ্যায়ঃ পবিত্রতা

হাদীস নং: ২৮৪
অধ্যায়ঃ পবিত্রতা
উযু করা ও উত্তমরূপে উযু করার প্রতি অনুপ্রেরণা
২৮৪. হযরত ইবন উমর (রা) সূত্রে নবী (সা) থেকে জিবরাঈল (আ)-এর প্রশ্ন সম্বলিত বিষয়ে বর্ণিত আছে যে, ইসলাম কি? তিনি বললেনঃ ইসলাম হল, তুমি এ কথার সাক্ষ্য দেবে যে, আল্লাহ্ ছাড়া আর কোন ইলাহ নেই, মুহাম্মদ (সা) আল্লাহর রাসূল, সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, হজ্জ ও উমরা পালন করবে, অপবিত্রতা থেকে গোসল করবে, পরিপূর্ণরূপে উযু করবে এবং রমযানে সিয়াম পালন করবে। তিনি বললেন: আমি উপরোক্ত বিষয় পালন করলে কি মুসলিম হব? তিনি বললেন: জ্বি হ্যাঁ। তিনি বললেন: আপনি যথার্থই বলেছেন।
(ইবন খুযায়মার 'সহীহ' গ্রন্থে অনুরূপ বর্ণিত। বুখারী-মুসলিম ও অন্যান্য সহীহ গ্রন্থে অনুরূপ হাদীস রয়েছে, তবে এভাবে নয়।)
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي الْوضُوء وإسباغه
284 - عَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي سُؤال جِبْرَائِيل إِيَّاه عَن الْإِسْلَام فَقَالَ الْإِسْلَام أَن تشهد أَن لَا إِلَه إِلَّا الله وَأَن مُحَمَّدًا رَسُول الله وَأَن تقيم الصَّلَاة وتؤتي الزَّكَاة وتحج وتعتمر وتغتسل من الْجَنَابَة وَأَن تتمّ الْوضُوء وتصوم رَمَضَان
قَالَ فَإِذا فعلت ذَلِك فَأَنا مُسلم قَالَ نعم قَالَ صدقت
رَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه هَكَذَا وَهُوَ فِي الصَّحِيحَيْنِ وَغَيرهمَا بِنَحْوِهِ بِغَيْر هَذَا السِّيَاق
tahqiqতাহকীক:তাহকীক চলমান