আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৪. অধ্যায়ঃ পবিত্রতা

হাদীস নং: ২৭৯
অধ্যায়ঃ পবিত্রতা
বিবস্ত্র অবস্থায় পুরুষের এবং বস্ত্র পরিহিত অবস্থায় নারীর হাম্মামখানায় প্রবেশের প্রতি ভীতি প্রদর্শন, তবে যারা ঋতুমতী ও রোগী, তারা নয় এবং এ থেকে নিষেধের বর্ণনা
২৭৯. হযরত ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: যে ব্যক্তি আল্লাহ্ ও আখিরাতে বিশ্বাস রাখে, সে যেন হাম্মামে প্রবেশ না করে। যে ব্যক্তি আল্লাহ্ ও আখিরাতে বিশ্বাস রাখে, সে যেন তার প্রতিবেশীর হাম্মামে প্রবেশ না করে। যে ব্যক্তি আল্লাহ্ ও আখিরাতে বিশ্বাস রাখে, সে যেন মদ্যপান না করে। যে ব্যক্তি আল্লাহ্ ও আখিরাতে বিশ্বাস রাখে, সে যেন ঐ দস্তরখানে না বসে, যাতে মদ্য পরিবেশন করা হয়।। যে ব্যক্তি আল্লাহ্ ও আখিরাতে বিশ্বাস রাখে, সে যেন মুহরিম ব্যতীত কোন মহিলার সাথে নির্জনে একত্র না হয়। (তাবারানী তাঁর 'কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। তবে তাঁর বর্ণনায় ইয়াহইয়া ইব্‌ন সুলায়মান মাদানী নামে একজন বিতর্কিত রাবী রয়েছেন।)
كتاب الطَّهَارَة
التَّرْهِيب من دُخُول الرِّجَال الْحمام بِغَيْر أزر وَمن دُخُول النِّسَاء بأزر وَغَيرهَا إِلَّا نفسَاء أَو مَرِيضَة وَمَا جَاءَ فِي النَّهْي عَن ذَلِك
279- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من كَانَ يُؤمن بِاللَّه وَالْيَوْم الآخر فَلَا يدْخل الْحمام وَمن كَانَ يُؤمن بِاللَّه وَالْيَوْم الآخر فَلَا يدْخل حليلته الْحمام من كَانَ يُؤمن بِاللَّه وَالْيَوْم الآخر فَلَا يشرب الْخمر من كَانَ يُؤمن بِاللَّه وَالْيَوْم الآخر فَلَا يجلس على مائدة يشرب عَلَيْهَا الْخمر من كَانَ يُؤمن بِاللَّه وَالْيَوْم الآخر فَلَا يخلون بِامْرَأَة لَيْسَ بَينه وَبَينهَا محرم
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَفِيه يحيى بن أبي سُلَيْمَان الْمدنِي