আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৪. অধ্যায়ঃ পবিত্রতা
হাদীস নং: ২৭৩
অধ্যায়ঃ পবিত্রতা
বিবস্ত্র অবস্থায় পুরুষের এবং বস্ত্র পরিহিত অবস্থায় নারীর হাম্মামখানায় প্রবেশের প্রতি ভীতি প্রদর্শন, তবে যারা ঋতুমতী ও রোগী, তারা নয় এবং এ থেকে নিষেধের বর্ণনা
২৭৩. হযরত আবূ আইয়ুব আনসারী (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (সা) বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহ্ ও পরকালে বিশ্বাস রাখে, সে যেন তার প্রতিবেশীর সাথে সদাচরণ করে। যে ব্যক্তি আল্লাহ্ ও পরকালে বিশ্বাস রাখে, সে যেন বিবস্ত্র অবস্থায় হাম্মামে প্রবেশ না করে। যে ব্যক্তি আল্লাহ্ ও পরকালে বিশ্বাস রাখে, সে যেন কল্যাণকর কথা বলে অথবা চুপ থাকে। তোমাদের নারীদের যারা আল্লাহ্ ও পরকালে বিশ্বাস রাখে, তারা যেন হাম্মামে প্রবেশ না করে।
তিনি (রাবী) বলেন, আমি হাদীসটি নিয়ে উমর ইব্ন আবদুল আযীয (র)-এর শাসনামলে তাঁর নিকট গেলাম। এরপর তিনি আবূ বাকর ইবন মুহাম্মদ ইবন আমর ইবন হাযম (র)-কে লিখলেন, তিনি যেন মুহাম্মদ ইবন সাবিতকে তাঁর বর্ণিত হাদীস সম্পর্কে প্রশ্ন করেন। তিনি হাদীসটির সনদে সন্তুষ্ট হন এবং তাকে প্রশ্ন করেন। এরপর তিনি উমর ইবন আবদুল আযীয (র)-এর কাছে হাদীসটির (বিশুদ্ধতা) সম্পর্কে লিখেন।
এরপর তিনি মহিলাদেরকে হাম্মামে প্রবেশ করতে নিষেধ করেন।
(ইবন হিববান নিজ শব্দে তার 'সহীহ' গ্রন্থে এবং হাকিম হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেন: হাদীসটির সনদ বিশুদ্ধ। তাবারানী তার 'কাবীর' ও 'আওসাত' গ্রন্থে লায়সের সচিব আবদুল্লাহ ইবন সালিহ হতে হাদীসটি বর্ণনা করেন। তাঁর সনদে উমর ইবন আবদুল আযীযের প্রসঙ্গ উল্লেখিত হয়নি।)

كتاب الطَّهَارَة
التَّرْهِيب من دُخُول الرِّجَال الْحمام بِغَيْر أزر وَمن دُخُول النِّسَاء بأزر وَغَيرهَا إِلَّا نفسَاء أَو مَرِيضَة وَمَا جَاءَ فِي النَّهْي عَن ذَلِك
273- وَعَن أبي أَيُّوب الْأنْصَارِيّ رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من كَانَ يُؤمن بِاللَّه وَالْيَوْم الآخر فَليُكرم جَاره وَمن كَانَ يُؤمن بِاللَّه وَالْيَوْم الآخر فَلَا يدْخل الْحمام إِلَّا بمئزر وَمن كَانَ يُؤمن بِاللَّه وَالْيَوْم الآخر فَلْيقل خيرا أَو ليصمت وَمن كَانَ يُؤمن بِاللَّه وَالْيَوْم الآخر من نِسَائِكُم فَلَا يدْخل الْحمام
قَالَ فنهيت بذلك إِلَى عمر بن عبد الْعَزِيز رَضِي الله عَنهُ فِي خِلَافَته فَكتب إِلَى أبي بكر بن مُحَمَّد بن عَمْرو بن حزم أَن سل مُحَمَّد بن ثَابت عَن حَدِيثه فَإِنَّهُ رَضِي فَسَأَلَهُ ثمَّ كتب إِلَى عمر فَمنع النِّسَاء عَن الْحمام
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَاللَّفْظ لَهُ وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط من رِوَايَة عبد الله بن صَالح كَاتب اللَّيْث وَلَيْسَ عِنْده ذكر عمر بن عبد الْعَزِيز