আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৪. অধ্যায়ঃ পবিত্রতা
হাদীস নং: ২৬৭
অধ্যায়ঃ পবিত্রতা
পোশাক-পরিচ্ছদে প্রস্রাব লাগা এবং পাক না হওয়ার প্রতি ভীতি প্রদর্শন
২৬৭. হযরত শাফি ইব্ন মাতি আসবাহী সূত্রে রাসূলুল্লাহ্ (সা) থেকে বর্ণিত। তিনি বলেছেন: চার শ্রেণীর লোকের শাস্তির কারণে জাহান্নামীরাও কষ্ট পাবে। তারা জাহান্নামের আগুন এবং ফুটন্ত পানির মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকবে। তারা ধ্বংস ও নিপাত কামনা করবে। জাহান্নামীরা একে অপরকে বলবে, এ সকল লোকের কি হল, এমনিতেই আমরা কষ্ট পাচ্ছি, তদুপরি তারা আমাদের আরো কষ্ট দিচ্ছে? তিনি বলেনঃ এদের একজনের মুখে পেরেক মারা হবে। অপর ব্যক্তি তার নিজের নাড়িভুড়ি টানাটানি করবে। অন্য ব্যক্তির মুখ থেকে বমি ও রক্ত প্রবাহিত হবে এবং অপর এক ব্যক্তি নিজ দেহের গোশত কামড়াবে। তিনি বলেন: তথন পেরেক মারা ব্যক্তিকে বলা হবে, এই হতভাগার কী হল যে, আমাদের কষ্টের উপরেও সে আমাদের কষ্ট দিচ্ছে? তখন ফিরিশতা উত্তরে বলবেনঃ এই হতাভাগ্য ঋণের বোঝা নিয়েই মৃত্যুবরণ করেছে, সে ঋণ পরিশোধ বা আদায় করার খেয়াল করেনি। এরপর যে ব্যক্তি তার ভুড়ি টানাহেঁচড়া করবে, তার সম্পর্কে জিজ্ঞেস করা হবেঃ এই হতভাগ্যের কী হল, সে আমাদের নিজ (পাপের) উপর আমাদের আরো কষ্ট দিচ্ছে? তখন ফিরিশতা উত্তরে বলবেন? এই হতভাগ্য তার শরীর থেকে পেশাব ধৌত করার ব্যাপারে কোন পরওয়াই করত না। এরপর তিনি (রাবী) হাদীসের অবশিষ্ট অংশ বর্ণনা করেন।
(ইবন আবিদ-দুনিয়া তাঁর কিতাবুস-সামত-এ ও 'গীবতের পরিণতি' অধ্যায়ে হাদীসটি বর্ণনা করেন। ইমাম তাবারানী সাধারণ সনদে তাঁর 'কাবীর' গ্রন্থে এবং আবু নাঈম বর্ণিত। আবু নাঈম শাফি ইব্ন মাতি সম্পর্কে বলেন: লোকটি বিতর্কিত। কারো কারো মতে তিনি নবী-এর সাহচর্য লাভ করেছেন। পূর্ণ হাদীসটি সামনে আসবে ইনশা আল্লাহ।)

كتاب الطَّهَارَة
التَّرْهِيب من إِصَابَة الْبَوْل الثَّوْب وَغَيره وَعدم الِاسْتِبْرَاء مِنْهُ
267 - وَعَن شفي بن ماتع الأصبحي رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَنه قَالَ أَرْبَعَة
يُؤْذونَ أهل النَّار على مَا بهم من الْأَذَى يسعون بَين الْحَمِيم والجحيم يدعونَ بِالْوَيْلِ وَالثُّبُور يَقُول أهل النَّار بَعضهم لبَعض مَا بَال هَؤُلَاءِ قد آذونا على مَا بِنَا من الْأَذَى قَالَ فَرجل مغلق عَلَيْهِ تَابُوت من جمر وَرجل يجر أمعاءه وَرجل يسيل فوه قَيْحا ودما وَرجل يَأْكُل لَحْمه
قَالَ فَيُقَال لصَاحب التابوت مَا بَال الْأَبْعَد قد آذَانا على مَا بِنَا من الْأَذَى فَيَقُول إِن الْأَبْعَد مَاتَ وَفِي عُنُقه أَمْوَال النَّاس مَا يجد لَهَا قَضَاء أَو وَفَاء ثمَّ يُقَال للَّذي يجر أمعاءه مَا بَال الْأَبْعَد قد آذَانا على مَا بِنَا من الْأَذَى فَيَقُول إِن الْأَبْعَد كَانَ لَا يُبَالِي أَيْن أصَاب الْبَوْل مِنْهُ لَا يغسلهُ
وَذكر بَقِيَّة الحَدِيث
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا فِي كتاب الصمت وَكتاب ذمّ الْغَيْبَة وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد لين وَأَبُو نعيم وَقَالَ شفي بن ماتع مُخْتَلف فِيهِ
فَقيل لَهُ صُحْبَة وَيَأْتِي الحَدِيث بِتَمَامِهِ فِي الْغَيْبَة إِن شَاءَ الله تَعَالَى