আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৪. অধ্যায়ঃ পবিত্রতা

হাদীস নং: ২৬৫
অধ্যায়ঃ পবিত্রতা
পোশাক-পরিচ্ছদে প্রস্রাব লাগা এবং পাক না হওয়ার প্রতি ভীতি প্রদর্শন
২৬৫. হযরত আবদুর রহমান ইব্‌ন হাসানা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) একটি ঢাল নিয়ে আমাদের মাঝে আসেন এবং তিনি সেটা আড়াল করে ইস্তিনজা করেন। কতিপয় লোক তখন বলাবলি করছিল যে, তাঁর প্রতি তাকাও, তিনি মহিলাদের মত পেশাব করছেন। নবী (সা) তাদের কথা শুনে বললেন: তোমাদের জন্য আফসোস! তোমাদের জানা নেই যে, বনী ইসলাঈলের সেই ব্যক্তির কি দশা হয়েছিল যে বলেছিল, যেখানে পেশাব লাগবে সে অংশ কাঁচি দ্বারা কেটে ফেল। কিন্তু সে তাদের পেশাব লেগে যাওয়া অঙ্গ-প্রত্যঙ্গ কাটতে নিষেধ করেছিল। সে কারণে ঐ ব্যক্তিকে কবরে শাস্তি দেওয়া হয়েছিল।
(ইবন মাজাহ ও ইবন হিববানের 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে।)
كتاب الطَّهَارَة
التَّرْهِيب من إِصَابَة الْبَوْل الثَّوْب وَغَيره وَعدم الِاسْتِبْرَاء مِنْهُ
265 - وَعَن عبد الرَّحْمَن بن حَسَنَة رَضِي الله عَنهُ قَالَ خرج علينا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فِي يَده الدرقة فوضعها ثمَّ جلس فَبَال إِلَيْهَا فَقَالَ بَعضهم انْظُرُوا إِلَيْهِ يَبُول كَمَا تبول الْمَرْأَة فَسَمعهُ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ وَيحك مَا علمت مَا أصَاب صَاحب بني إِسْرَائِيل كَانُوا إِذا أَصَابَهُم الْبَوْل قرضوه بِالْمَقَارِيضِ فنهاهم فعذب فِي قَبره
رَوَاهُ ابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه
tahqiqতাহকীক:তাহকীক চলমান