আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৪. অধ্যায়ঃ পবিত্রতা

হাদীস নং: ২৫৫
অধ্যায়ঃ পবিত্রতা
পানি, গোসলখানা ও গর্তে প্রস্রাব করার প্রতি ভীতি প্রদর্শন
২৫৫. কাতাদা (র) সূত্রে হযরত আবদুল্লাহ ইব্‌ন সারজাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) গর্তে প্রস্রাব করতে নিষেধ করেছেন। তারা কাতাদা (রা)-কে বললেন, গর্তে প্রস্রাব করা কেন অপসন্দনীয় মনে করা হয়? তিনি বললেন, কেননা বলা হয়ে থাকে তা জিন্নদের আবাসস্থল।
(ইমাম আহমদ, আবু দাউদ ও নাসাঈ হাদীসটি রিওয়ায়াত করেছেন।)
كتاب الطَّهَارَة
التَّرْهِيب من الْكَلَام على الْخَلَاء
255 - وَعَن قَتَادَة عَن عبد الله بن سرجس رَضِي الله عَنهُ قَالَ نهى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَن يبال فِي الْجُحر
قَالُوا لِقَتَادَة مَا يكره من الْبَوْل فِي الْجُحر قَالَ يُقَال إِنَّهَا مسَاكِن الْجِنّ
رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান