আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৪. অধ্যায়ঃ পবিত্রতা

হাদীস নং: ২৫২
অধ্যায়ঃ পবিত্রতা
পানি, গোসলখানা ও গর্তে প্রস্রাব করার প্রতি ভীতি প্রদর্শন
২৫২. বকর ইব্‌ন মায়িয (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি হযরত আবদুল্লাহ ইব্‌ন ইয়াযীদ (রা)-কে নবী (সা) করীম-এর বরাতে হাদীস বর্ণনা করতে শুনেছি। তিনি বলেছেন: ঘরে যেন কোন পাত্রে প্রস্রাব জমা করে রাখা না হয়। কেননা যে ঘরে কোন পাত্রে প্রস্রাব জমা রাখা থাকে, সে ঘরে (রহমতের) ফিরিশতা প্রবেশ করে না। আর তুমি কখনো তোমার গোসলখানায় প্রস্রাব করো না।
(ইমাম তাবারানী তাঁর 'আওসাত' গ্রন্থে উত্তম সনদে হাদীসটি বর্ণনা করেন এবং হাকিম (র) হাদীসটি বর্ণনা করে এটি সহীহ সনদে বর্ণিত বলে মন্তব্য করেছেন।)
كتاب الطَّهَارَة
التَّرْهِيب من الْبَوْل فِي المَاء والمغتسل والجحر
252 - وَعَن بكر بن مَاعِز قَالَ سَمِعت عبد الله بن يزِيد يحدث عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا ينقع بَوْل فِي طست فِي الْبَيْت فَإِن الْمَلَائِكَة لَا تدخل بَيْتا فِيهِ بَوْل منتقع وَلَا تبولن فِي مغتسلك
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط بِإِسْنَاد حسن وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
tahqiqতাহকীক:তাহকীক চলমান