আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৪. অধ্যায়ঃ পবিত্রতা

হাদীস নং: ২৪৫
অধ্যায়ঃ পবিত্রতা
অধ্যায়: তাহারাত।
মানুষের চলার পথে ছায়াযুক্ত স্থানে ও বসার স্থানে মলত্যাগের প্রতি ভীতি প্রদর্শন এবং কিবলা সামনে কিংবা পিছনে হলে চেহারা ঘুরিয়ে বসার প্রতি অনুপ্রেরণা
২৪৫. হযরত হুযায়ফা ইবন উসায়দ (রা) থেকে বর্ণিত। নবী (সা) বলেছেন: যে ব্যক্তি রাস্তাঘাটে মুসলমানদের কষ্ট দেয়, তার উপর তাদের অভিশাপ ওয়াজিব বা অপরিহার্য হয়ে যায়।
(ইমাম তাবারানী তাঁর 'কাবীর' গ্রন্থে হাসান সনদে হাদীসটি বর্ণনা করেন।)
كتاب الطَّهَارَة
كتاب الطَّهَارَة
التَّرْهِيب من التخلي على طرق النَّاس أَو ظلهم أَو مواردهم وَالتَّرْغِيب فِي الانحراف عَن اسْتِقْبَال الْقبْلَة واستدبارها
245 - وَعَن حُذَيْفَة بن أسيد رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من آذَى الْمُسلمين فِي
طرقهم وَجَبت عَلَيْهِ لعنتهم
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد حسن
tahqiqতাহকীক:তাহকীক চলমান