কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

৩. যাকাতের অধ্যায়

হাদীস নং: ১৬৩৪
আন্তর্জাতিক নং: ১৬৩৪
যাকাতের অধ্যায়
২৩. যাকাত কাকে দিতে হবে এবং কাকে ধনী বলা যায়।
১৬৩৪. আব্বাদ ইবনে মুসা (রাহঃ) ..... আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) থেকে বর্ণিত। মহানবী (ﷺ) বলেনঃ ধনী ব্যক্তি ও সুঠাম দেহের অধিকারী কর্মক্ষম ব্যক্তির জন্য যাকাত গ্রহণ (বা তাদের যাকাত প্রদান) বৈধ নয়।
كتاب الزكاة
باب مَنْ يُعْطَى مِنَ الصَّدَقَةِ وَحَدِّ الْغِنَى
حَدَّثَنَا عَبَّادُ بْنُ مُوسَى الأَنْبَارِيُّ الْخُتَّلِيُّ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، - يَعْنِي ابْنَ سَعْدٍ - قَالَ أَخْبَرَنِي أَبِي، عَنْ رَيْحَانَ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ تَحِلُّ الصَّدَقَةُ لِغَنِيٍّ وَلاَ لِذِي مِرَّةٍ سَوِيٍّ " . قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ سُفْيَانُ عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ كَمَا قَالَ إِبْرَاهِيمُ وَرَوَاهُ شُعْبَةُ عَنْ سَعْدٍ قَالَ " لِذِي مِرَّةٍ قَوِيٍّ " . وَالأَحَادِيثُ الأُخَرُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بَعْضُهَا " لِذِي مِرَّةٍ قَوِيٍّ " . وَبَعْضُهَا " لِذِي مِرَّةٍ سَوِيٍّ " . وَقَالَ عَطَاءُ بْنُ زُهَيْرٍ إِنَّهُ لَقِيَ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو فَقَالَ إِنَّ الصَّدَقَةَ لاَ تَحِلُّ لِقَوِيٍّ وَلاَ لِذِي مِرَّةٍ سَوِيٍّ .

হাদীসের তাখরীজ (সূত্র):

আবু দাউদ (রাহঃ) বলেন, সুফ্‌য়ান (রাহঃ) সা’দ ইবনে ইবরাহীমের সূত্রে ইবরাহীমের অনুরূপ নকল করেছেন। শোবা (রাহঃ) সা’দের সূত্রে ″লিযী মিররাতিন কাবিয়্যীন″ শব্দ সহকারে বর্ণনা করেছেন। কোন বর্ণনায় ″লিযী মিররাতিন কাবিয়্যীন″ আর কোন বর্ণনায় ″লিযী মিররাতিন সাবিয়্যীন″ শব্দ সহকারে এসেছে। আতা ইবনে যুহাইর বলেন যে, তিনি আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) এর সাথে সাক্ষাত করলে তিনি বলেন, শক্ত সবল ও সুঠাম দেহের অধিকারী লোকদের জন্য যাকাত গ্রহণ বৈধ নয়।

হাদীসের ব্যাখ্যা:

এই হাদীসে ধনী দ্বারা উদ্দেশ্য সম্ভবতঃ এমন ব্যক্তি, যার কাছে নিজের খাওয়া-পরার মত প্রয়োজন কিছু উপকরণ রয়েছে এবং এ মুহূর্তে তার অর্থের প্রয়োজন নেই। এমন ব্যক্তি যদি নেসাবের মালিক না হয় আর তাকে যাকাত দিয়ে দেওয়া হয়, তাহলে যদিও যাকাত আদায় হয়ে যাবে, কিন্তু তার জন্য উচিত যাকাত গ্রহণ থেকে বিরত থাকা। এমনিভাবে যে ব্যক্তি সুস্থ-সবল এবং পরিশ্রম করে জীবিকা উপার্জন করতে সক্ষম, তারও যাকাত গ্রহণ থেকে বেঁচে থাকা চাই। সাধারণ নিয়ম এটাই, আর হাদীসে ঐ সাধারণ নীতির কথাই বলা হয়েছে। কিন্তু বিশেষ অবস্থায় এদের জন্যও যাকাত গ্রহণের অবকাশ রয়েছে। এ জন্যই উবায়দুল্লাহ ইবনে আদী বর্ণিত হাদীসে হুযুর (ﷺ) এমন দুই ব্যক্তিকে একথা বলেছেন, "যদি তোমরা গ্রহণ করতে চাও, তাহলে আমি দিয়ে দিব।"
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)