কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

৩. যাকাতের অধ্যায়

হাদীস নং: ১৫৮২
আন্তর্জাতিক নং: ১৫৮২
যাকাতের অধ্যায়
৪. চরণভূমিতে স্বাধীনভাবে বিচরণশীল পশুর যাকাত।
১৫৮২. মুহাম্মাদ ইবনে য়ূনুস (রাহঃ) .... যাকারিয়া ইবনে ইসহাক (রাহঃ) হতে উপরোক্ত সনদে পূর্বের হাদীস বর্ণিত হয়েছে। রাবী মুসলিম ইবনে শোবা (রাহঃ) এই বর্ণনায় বলেনঃ শাফী ঐ বকরীকে বলা হয় যা গর্ভবতী।
كتاب الزكاة
باب فِي زَكَاةِ السَّائِمَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُونُسَ النَّسَائِيُّ، حَدَّثَنَا رَوْحٌ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ بْنُ إِسْحَاقَ، بِإِسْنَادِهِ بِهَذَا الْحَدِيثِ قَالَ مُسْلِمُ بْنُ شُعْبَةَ . قَالَ فِيهِ وَالشَّافِعُ الَّتِي فِي بَطْنِهَا الْوَلَدُ . قَالَ أَبُو دَاوُدَ وَقَرَأْتُ فِي كِتَابِ عَبْدِ اللَّهِ بْنِ سَالِمٍ بِحِمْصَ عِنْدَ آلِ عَمْرِو بْنِ الْحَارِثِ الْحِمْصِيِّ عَنِ الزُّبَيْدِيِّ قَالَ وَأَخْبَرَنِي يَحْيَى بْنُ جَابِرٍ عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُعَاوِيَةَ الْغَاضِرِيِّ - مِنْ غَاضِرَةِ قَيْسٍ - قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " ثَلاَثٌ مَنْ فَعَلَهُنَّ فَقَدْ طَعِمَ طَعْمَ الإِيمَانِ مَنْ عَبَدَ اللَّهَ وَحْدَهُ وَأَنَّهُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَعْطَى زَكَاةَ مَالِهِ طَيِّبَةً بِهَا نَفْسُهُ رَافِدَةً عَلَيْهِ كُلَّ عَامٍ وَلاَ يُعْطِي الْهَرِمَةَ وَلاَ الدَّرِنَةَ وَلاَ الْمَرِيضَةَ وَلاَ الشَّرَطَ اللَّئِيمَةَ وَلَكِنْ مِنْ وَسَطِ أَمْوَالِكُمْ فَإِنَّ اللَّهَ لَمْ يَسْأَلْكُمْ خَيْرَهُ وَلَمْ يَأْمُرْكُمْ بِشَرِّهِ " .

হাদীসের তাখরীজ (সূত্র):

ইমাম আবু দাউদ (রাহঃ) বলেন, আমি যাকাত সম্পর্কীয় নির্দেশনামাটি হিমসে আব্দুল্লাহ ইবনে সালেমের গ্রন্থে পাঠ করেছি। তা আমর ইবনুল হিমসীর বংশধরদের নিকট সংরক্ষিত ছিল।

রাবী বলেন, ইয়াহ্‌ইয়া ইবনে জাবের (রাহঃ) জুবায়ের ইবনে নুফায়ের হতে, তিনি আব্দুল্লাহ্‌ ইবনে মুআবিয়া হতে, তিনি গাদিরাহ কায়েস হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, নবী করীম (ﷺ) ইরশাদ করেছেনঃ তিন ধরনের লোক যারা এরূপ করবে, তারা পরিপূর্ণ ঈমানের স্বাদ প্রাপ্ত হবে যে ব্যাক্তি কেবলমাত্র আল্লাহ্‌র ইবাদতে লিপ্ত থাকে এবং স্বীকার করে যে, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই; যে ব্যাক্তি প্রতি বছর তার মালের যাকাত হিসাবে উত্তম মাল প্রদান করে এবং বৃদ্ধ বয়সের, রোগগ্রস্ত, ত্রুটিপূর্ণ, নিকৃষ্ট মাল প্রদান করে না, বরং মধ্যম ধরনের মাল প্রদান করে এবং আল্লাহ তোমাদের নিকট তোমাদের উত্তম মাল চান না এবং নিকৃষ্ট মাল প্রদান করতেও নির্দেশ দেন নাই।
tahqiqতাহকীক:তাহকীক চলমান