কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

৩. যাকাতের অধ্যায়

হাদীস নং: ১৫৭৪
আন্তর্জাতিক নং: ১৫৭৪
যাকাতের অধ্যায়
৪. চরণভূমিতে স্বাধীনভাবে বিচরণশীল পশুর যাকাত।
১৫৭৪. আমর ইবনে আওন (রাহঃ) .... আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেনঃ ঘোড়া ও দাস-দাসীর যাকাত মাফ করা হয়েছে এবং চল্লিশ তোলা রৌপ্যের যাকাত হল এক দিরহাম বা এক তোলা। আর একশত নিরানব্বই তোলা পর্যন্ত রৌপ্যের কোন যাকাত নাই। অতঃপর রৌপ্যের পরিমাণ দুইশত তোলা হলে পাঁচ দিরহাম যাকাত দিতে হবে (প্রতি চল্লিশ তোলায় এক তোলা হিসাবে)।
كتاب الزكاة
باب فِي زَكَاةِ السَّائِمَةِ
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، أَخْبَرَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَاصِمِ بْنِ ضَمْرَةَ، عَنْ عَلِيٍّ، عَلَيْهِ السَّلاَمُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " قَدْ عَفَوْتُ عَنِ الْخَيْلِ وَالرَّقِيقِ فَهَاتُوا صَدَقَةَ الرِّقَةِ مِنْ كُلِّ أَرْبَعِينَ دِرْهَمًا دِرْهَمٌ وَلَيْسَ فِي تِسْعِينَ وَمِائَةٍ شَىْءٌ فَإِذَا بَلَغَتْ مِائَتَيْنِ فَفِيهَا خَمْسَةُ دَرَاهِمَ " . قَالَ أَبُو دَاوُدَ رَوَى هَذَا الْحَدِيثَ الأَعْمَشُ عَنْ أَبِي إِسْحَاقَ كَمَا قَالَ أَبُو عَوَانَةَ وَرَوَاهُ شَيْبَانُ أَبُو مُعَاوِيَةَ وَإِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ عَنْ أَبِي إِسْحَاقَ عَنِ الْحَارِثِ عَنْ عَلِيٍّ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَهُ . قَالَ أَبُو دَاوُدَ وَرَوَى حَدِيثَ النُّفَيْلِيِّ شُعْبَةُ وَسُفْيَانُ وَغَيْرُهُمَا عَنْ أَبِي إِسْحَاقَ عَنْ عَاصِمٍ عَنْ عَلِيٍّ لَمْ يَرْفَعُوهُ أَوْقَفُوهُ عَلَى عَلِيٍّ .

হাদীসের তাখরীজ (সূত্র):

ইমাম আবু দাউদ বলেন, এই হাদীস আবু আওয়ানার মত আ’মাশও রাবী আবু ইসহাক হতে বর্ণনা করেছেন। শাইবান আবু মুআবিয়া ও ইবরাহীম ইবনে তাহমান (রাহঃ) আবু ইসহাকের সূত্রে, তিনি আল-হারিসের সূত্রে-তিনি আলী (রাযিঃ) এর সূত্রে এবং তিনি মহানবী (ﷺ)-এর নিকট থেকে উপরোক্ত হাদিসের অনুরূপ বর্ণনা করেছেন। নুফায়লীর সূত্রে বর্ণিত হাদীস শোবা, সুফিয়ান প্রমুখ আবু ইসহাকের সূত্রে, তিনি আসিমের সূত্রে, তিনি আলী (রাযিঃ) এর সূত্রে বর্ণনা করেছেন, কিন্তু মারফূ সূত্রে নয়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান