কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৪৬০
আন্তর্জাতিক নং: ১৪৬০
নামাযের অধ্যায়
৩৫৮. আয়াতুল কুরসীর ফযিলত।
১৪৬০. মুহাম্মাদ ইবনুল মুছান্না (রাহঃ) ..... উবাই ইবনে কাব (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ হে আবুল মুনযির! তোমার নিকট কুরআনের কোন আয়াতটি সর্বাপেক্ষা সম্মানিত? আমি বলি, আল্লাহ এবং তাঁর রাসূল এ বিষয়ে অধিক অবগত। তিনি তাঁকে পুনরায় জিজ্ঞাসা করেন, যে আবুল মুনযির! তোমার নিকট কুরআনের কোন আয়াতটি অধিক গুরুত্বপূর্ণ? রাবী বলেন, তখন আমি বলি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল্ হাইয়্যুল কায়্যূম। এতদশ্রবণে তিনি আমার বক্ষে হাত চাপড়িয়ে (মহব্বতের সাথে) বলেনঃ হে আবুল মুনযির! তোমার জন্য কুরআনের ইলম বরকতময় হোক।
كتاب الصلاة
باب مَا جَاءَ فِي آيَةِ الْكُرْسِيِّ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا سَعِيدُ بْنُ إِيَاسٍ، عَنْ أَبِي السَّلِيلِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ رَبَاحٍ الأَنْصَارِيِّ، عَنْ أُبَىِّ بْنِ كَعْبٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَبَا الْمُنْذِرِ أَىُّ آيَةٍ مَعَكَ مِنْ كِتَابِ اللَّهِ أَعْظَمُ " . قَالَ قُلْتُ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ . قَالَ " أَبَا الْمُنْذِرِ أَىُّ آيَةٍ مَعَكَ مِنْ كِتَابِ اللَّهِ أَعْظَمُ " . قَالَ قُلْتُ ( اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَىُّ الْقَيُّومُ ) قَالَ فَضَرَبَ فِي صَدْرِي وَقَالَ " لِيَهْنِ لَكَ يَا أَبَا الْمُنْذِرِ الْعِلْمُ " .
হাদীসের ব্যাখ্যা:
হযরত উবাই ইব্ন কা'আব (রা) রাসূলুল্লাহ ﷺ-এর প্রশ্নের জবাবে প্রথম বার বলেছেন اللّٰهُ وَرَسُوْلهُ أَعْلَمُ (আল্লাহ এবং তাঁর রাসূলই সর্বাধিক জ্ঞাত যে, কোন্ আয়াতটি কিতাবুল্লাহর মধ্যে সর্বাধিক মাহাত্ম্যপূর্ণ)। এ জবাবটি ছিল আদবের চাহিদা সম্মত। কিন্তু যখন তিনি দ্বিতীয়বার ঐ একই প্রশ্ন করলেন তখন উবাই ইব্ন কা'আব (রা) নিজের বিদ্যা-বুদ্ধি অনুযায়ী জবাব দিলেন যে, আমার ধারণা মতে তো اللّٰهُ لا إِلٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّوْمُ অর্থাৎ আয়াতুল কুরসীই হচ্ছে কুরআনুল করীমের সর্বাধিক মাহাত্ম্যপূর্ণ আয়াত। রাসূলুল্লাহ ﷺ তাঁর জবাব অনুমোদন করেন এবং এজন্যে তাঁকে সাবাস দেন এবং এই সাবাস দিতে গিয়ে তিনি সম্ভবত এজন্যেই তাঁর বুক চাপড়ালেন যে, কালব (যা ইলম ও মা'রিফতের ধারণ স্থল) বুকের মধ্যেই নিহিত থাকে।
মোট কথা, এ হাদীস দ্বারা জানা গেল যে, কুরআনী আয়াতসমূহের মধ্যে আয়াতুল কুরসীই সর্বাধিক মাহাত্ম্যপূর্ণ আয়াত আর তা এ জন্যে যে, তাতে আল্লাহ তা'আলার একত্ববাদ, পবিত্রতা, কামালিয়াত ও উচ্চ মর্যাদার যে বর্ণনা রয়েছে, তা এক কথায় অনন্য ও অতুলনীয়।
মোট কথা, এ হাদীস দ্বারা জানা গেল যে, কুরআনী আয়াতসমূহের মধ্যে আয়াতুল কুরসীই সর্বাধিক মাহাত্ম্যপূর্ণ আয়াত আর তা এ জন্যে যে, তাতে আল্লাহ তা'আলার একত্ববাদ, পবিত্রতা, কামালিয়াত ও উচ্চ মর্যাদার যে বর্ণনা রয়েছে, তা এক কথায় অনন্য ও অতুলনীয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
বর্ণনাকারী: