কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩১৯
আন্তর্জাতিক নং: ১৩১৯
নামাযের অধ্যায়
৩১৭. নবী করীম (স) রাতে কখন উঠতেন ?
১৩১৯. মুহাম্মাদ ইবনে ঈসা (রাহঃ) .... হুযাইফা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন নবী করীম (ﷺ) কোন কঠিন সমস্যার সম্মুখীন হলে নামাযে মশগুল হয়ে যেতেন।
كتاب الصلاة
باب وَقْتِ قِيَامِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنَ اللَّيْلِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى، حَدَّثَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّا، عَنْ عِكْرِمَةَ بْنِ عَمَّارٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ الدُّؤَلِيِّ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَخِي، حُذَيْفَةَ عَنْ حُذَيْفَةَ، قَالَ : كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا حَزَبَهُ أَمْرٌ صَلَّى .

হাদীসের ব্যাখ্যা:

কুরআন মাজীদে আল্লাহ্ তা'আলা ইরশাদ করেন: وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ এবং সবর ও সালাতের মাধ্যমে সাহায্য লাভ কর। (২, সূরা বাকারা: ৪৫)। আল্লাহর এ বাণীর দাবি পূরণার্থে রাসূলুল্লাহ ﷺ যখন কোন প্রকার বিপদের আশংকা করতেন তখন সালাতে মনোনিবেশ করতেন এবং তিনি স্বীয় উম্মাতকেও এ বিষয়ে সবিস্তার দিক নির্দেশনা দিয়েছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান