কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১২৪৫
আন্তর্জাতিক নং: ১২৪৫
নামাযের অধ্যায়
২৯১. এক দল বিশেষজ্ঞ আলেমের মতে, ইমাম প্রথম দলের সাথে এক রাকআত করে নামায পড়ে সালাম ফিরাবে এবং তাঁরা উঠে স্বতন্ত্রভাবে আরেক রাকআত নামায পড়বে। অতঃপর তাঁরা শত্রুর মুকাবিলায় চলে যাবে। এবং পরবর্তী দল এসে তাঁদের স্থানে দাঁড়িয়ে ইমামের সাথে এক রাকআত পড়বে।
১২৪৫. তামিম ইবনুল মুনতাসির (রাহঃ) .... খুসায়েফ (রাহঃ) হতে এই সনদে উপরোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। রাবী বলেন, অতঃপর নবী করীম (ﷺ) তাকবীর বললে উভয় দলই তাঁর সাথে তাকবীর বলে।
كتاب الصلاة
باب مَنْ قَالَ يُصَلِّي بِكُلِّ طَائِفَةٍ رَكْعَةً ثُمَّ يُسَلِّمُ
حَدَّثَنَا تَمِيمُ بْنُ الْمُنْتَصِرِ، أَخْبَرَنَا إِسْحَاقُ، - يَعْنِي ابْنَ يُوسُفَ - عَنْ شَرِيكٍ، عَنْ خُصَيْفٍ، بِإِسْنَادِهِ وَمَعْنَاهُ . قَالَ فَكَبَّرَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم وَكَبَّرَ الصَّفَّانِ جَمِيعًا . قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ الثَّوْرِيُّ بِهَذَا الْمَعْنَى عَنْ خُصَيْفٍ وَصَلَّى عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَمُرَةَ هَكَذَا إِلاَّ أَنَّ الطَّائِفَةَ الَّتِي صَلَّى بِهِمْ رَكْعَةً ثُمَّ سَلَّمَ مَضَوْا إِلَى مَقَامِ أَصْحَابِهِمْ وَجَاءَ هَؤُلاَءِ فَصَلَّوْا لأَنْفُسِهِمْ رَكْعَةً ثُمَّ رَجَعُوا إِلَى مَقَامِ أُولَئِكَ فَصَلَّوْا لأَنْفُسِهِمْ رَكْعَةً . قَالَ أَبُو دَاوُدَ حَدَّثَنَا بِذَلِكَ مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ حَبِيبٍ قَالَ أَخْبَرَنِي أَبِي أَنَّهُمْ غَزَوْا مَعَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَمُرَةَ كَابُلَ فَصَلَّى بِنَا صَلاَةَ الْخَوْفِ .
হাদীসের তাখরীজ (সূত্র):
ইমাম আবু দাউদ (রহ) বলেন, সাওরী অনুরূপ অর্থে খুসায়েফ হতে হাদিস বর্ণনা করেছেন এবং আব্দুর রহমান ইবনে সামুরা (রাযিঃ) আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) কর্তৃক বর্ণিত হাদিসের নিয়মেই নামায আদায় করেন। তবে ব্যাতিক্রম এই যে, তিনি (নবী (ﷺ)) দ্বিতীয় দলটির সাথে নামাযের দ্বিতীয় রাকাত আদায়ের পর সালাম ফিরালে মুক্তাদিগণ শত্রুর মুকাবিলায় গমন করে এবং সেখানকার দলটি ফিরে এসে তাঁদের দ্বিতীয় রাকাত আদায় করে শত্রুর মুকাবিলায় গমন করে এবং পরবর্তী দলটি তাঁদের সুবিধা মত স্ব-স্ব বাকী রাকাত আদায় করে।
অন্য বর্ণনায় আছে যে, আব্দুস সামাদ ইবনে হাবিব বলেন, আমার পিতা আমাকে জানান যে, তাঁরা আব্দুর রহমান ইবনে সামুরা (রাযিঃ) এর সাথে কাবুল নামক স্থানে নামাযুল খাওফ আদায় করেন।
অন্য বর্ণনায় আছে যে, আব্দুস সামাদ ইবনে হাবিব বলেন, আমার পিতা আমাকে জানান যে, তাঁরা আব্দুর রহমান ইবনে সামুরা (রাযিঃ) এর সাথে কাবুল নামক স্থানে নামাযুল খাওফ আদায় করেন।
বর্ণনাকারী: