কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১১৫৭
আন্তর্জাতিক নং: ১১৫৭
নামাযের অধ্যায়
২৬১. কোন ওযরের কারণে ইমাম প্রথম দিন ঈদের নামাযের জন্য বের হতে না পারলে তা পরের দিন আদায় করা সম্পর্কে।
১১৫৭. হাফস ইবনে উমর (রাহঃ) ..... আনাস (রাযিঃ) থেকে তাঁর চাচা এবং রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবীর সূত্রে বর্ণিত। একদা কয়েকজন আরোহী রাসূলুল্লাহ (ﷺ)-এর খিদমতে হাযির হয়ে বলেন যে, তারা গতকাল চাঁদ দেখেছেন। তখন তিনি তাদেরকে রোযা ভঙ্গ করতে এবং পরের দিন সকালে ঈদের নামায আদায় করতে বলেন।
كتاب الصلاة
باب إِذَا لَمْ يَخْرُجِ الإِمَامُ لِلْعِيدِ مِنْ يَوْمِهِ يَخْرُجُ مِنَ الْغَدِ
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ جَعْفَرِ بْنِ أَبِي وَحْشِيَّةَ، عَنْ أَبِي عُمَيْرِ بْنِ أَنَسٍ، عَنْ عُمُومَةٍ، لَهُ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ رَكْبًا جَاءُوا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم يَشْهَدُونَ أَنَّهُمْ رَأَوُا الْهِلاَلَ بِالأَمْسِ فَأَمَرَهُمْ أَنْ يُفْطِرُوا وَإِذَا أَصْبَحُوا أَنْ يَغْدُوا إِلَى مُصَلاَّهُمْ .

হাদীসের ব্যাখ্যা:

একবার রাসূলুল্লাহ ﷺ এর যামানায় ২৯ শে রমাযান চাঁদ দেখা না যাওয়ায় ৩০শে রমাযান সবাই সিয়াম পালন করেন। কিন্তু একটি বাণিজ্য কাফেলা বাইর থেকে দিনে মদীনায় এসে পৌছল এবং তাঁরা জানালেন আমরা গতকাল সন্ধ্যায় (ঈদের) চাঁদ দেখেছি। নবী কারীম ﷺ তাঁদের সাক্ষ্য গ্রহণ করে বললেন। তোমরা সিয়াম ভংগ কর এবং আগামী দিন ভোরে ঈদের সালাত আদায়ের প্রস্তুতি গ্রহণ কর।

সম্ভবত, এই কাফিলাটি দিনের অনেক বেলা হওয়ার পর মদীনায় পৌছেছিলেন এবং তখন সালাতের সময়ও শেষ হয়ে গিয়েছিল। এ অবস্থায় এটাই মাসআলা যে, ঐদিন সালাতের সময় না থাকায় পরের দিন ঈদের সালাত আদায় করতে হয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান