কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৬৩
আন্তর্জাতিক নং: ১০৬৩
নামাযের অধ্যায়
২২০. শীতের রাতে জামাআতে না যাওয়া সম্পর্কে।
১০৬৩. আল্-কানবী (রাহঃ) .... নাফে (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা ইবনে উমর (রাযিঃ) শীত ও বায়ু প্রবাহের রাতে নামাযের আযানের পর বলেন, শুনে নাও! তোমরা স্ব-স্ব অবস্থানে নামায আদায় কর। অতঃপর তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) প্রচন্ড শীত অথবা বৃষ্টির রাতে মুয়াযযিনকে স্ব-স্ব অবস্থানে নামায আদায় করার ঘোষণা দিতে বলতেন।
كتاب الصلاة
باب التَّخَلُّفِ عَنِ الْجَمَاعَةِ، فِي اللَّيْلَةِ الْبَارِدَةِ
حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ، - يَعْنِي أَذَّنَ بِالصَّلاَةِ فِي لَيْلَةٍ ذَاتِ بَرْدٍ وَرِيحٍ - فَقَالَ أَلاَ صَلُّوا فِي الرِّحَالِ ثُمَّ قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَأْمُرُ الْمُؤَذِّنَ إِذَا كَانَتْ لَيْلَةٌ بَارِدَةٌ أَوْ ذَاتُ مَطَرٍ يَقُولُ أَلاَ صَلُّوا فِي الرِّحَالِ .

হাদীসের ব্যাখ্যা:

বিভিন্ন হাদীসে যে শীত ও বাতাসের রাতের কথা বলা হয়েছে, তার দ্বারা প্রচণ্ড শীত ও ঝড়ো বাতাস বুঝানো হয়েছে। এমনিভাবে যদি এরূপ প্রবল বৃষ্টি হয় যাতে মসজিদে পর্যন্ত পৌঁছতে ভিজে যাওয়ার আশংকা দেখা দেয় অথবা রাস্তায় পানি, কাদা থাকে বা পথ পিচ্ছিল হয়ে যায় এমতাবস্থায়ও নিজ ঘরে সালাত আদায়ের অনুমতি রয়েছে। এসব অবস্থায় সালাত আদায়ের জন্য মসজিদে যাওয়া জরুরী নয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সুনানে আবু দাউদ - হাদীস নং ১০৬৩ | মুসলিম বাংলা