কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ৫৬৪
আন্তর্জাতিক নং: ৫৬৪
নামাযের অধ্যায়
৩৭৩. আশ্রয় প্রার্থনা করা।
৫৬৪. আব্দুল্লাহ্ ইবনে মাসলামা .... আবু হুরায়রা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) ইরশাদ করেছেনঃ যে ব্যক্তি উত্তমরূপে উযু করার পর মসজিদে গিয়ে দেখতে পায় যে, নামাযের জামাআত শেষ হয়ে গিয়েছে- মহান আল্লাহ্ ঐ ব্যক্তিকেও তাদের অনুরূপ সাওয়াব প্রদান করবেন যারা মসজিদে হাযির হয়ে জামাআতের সাথে পুরা নামায আদায় করেছে। তাতে জামাআতে নামায আদায়কারীদের সাওয়াব কম হবে না।
كتاب الصلاة
باب فِي الاِسْتِعَاذَةِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، - يَعْنِي ابْنَ مُحَمَّدٍ - عَنْ مُحَمَّدٍ، - يَعْنِي ابْنَ طَحْلاَءَ - عَنْ مُحْصِنِ بْنِ عَلِيٍّ، عَنْ عَوْفِ بْنِ الْحَارِثِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ وُضُوءَهُ ثُمَّ رَاحَ فَوَجَدَ النَّاسَ قَدْ صَلَّوْا أَعْطَاهُ اللَّهُ جَلَّ وَعَزَّ مِثْلَ أَجْرِ مَنْ صَلاَّهَا وَحَضَرَهَا لاَ يَنْقُصُ ذَلِكَ مِنْ أَجْرِهِمْ شَيْئًا " .
হাদীসের ব্যাখ্যা:
আলোচ্য হাদীসের মর্ম হচ্ছে এই যে, ব্যক্তি জামা'আতে সালাত আদায়ে অভ্যস্ত এবং সতর্ক, সে যদি উত্তমরূপে উযূ করে নিজ অভ্যাস মত জামা'আতে সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে গিয়ে দেখে যে, জামা'আত হয়ে গেছে, আল্লাহ্ তাকে তার বিশুদ্ধ নিয়্যাতের কারণে জামা'আতের পূর্ণ সাওয়াব দিবেন। কারণ একথা পরিষ্কার যে, উক্ত ব্যক্তির অলসতা কিংবা অমনোযোগীভাব ইত্যাদির কারণে জামা'আত হারায়নি বরং সময় জ্ঞানে ভুল হওয়ায় বা অনুরূপ কোন কারণে জামা'আত থেকে বঞ্চিত হয়েছে, যাতে তার কোন ত্রুটি ছিল না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)