কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ৫৩৩
আন্তর্জাতিক নং: ৫৩৩
নামাযের অধ্যায়
৪৬. ওয়াক্ত শুরু হওয়ার পূর্বে আযান দেওয়া।
৫৩৩. আইয়ুব ইবনে মানসুর .... উমর (রাযিঃ) এর মুয়াযযিন মাসরূহ হতে বর্ণিত। তিনি সুবহে সা’দিকের পূর্বে আযান দিলে উমর (রাযিঃ) তাকে পুনরায় আযান দেওয়ার নির্দেশ দেন।
كتاب الصلاة
باب فِي الأَذَانِ قَبْلَ دُخُولِ الْوَقْتِ
حَدَّثَنَا أَيُّوبُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا شُعَيْبُ بْنُ حَرْبٍ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي رَوَّادٍ، أَخْبَرَنَا نَافِعٌ، عَنْ مُؤَذِّنٍ، لِعُمَرَ يُقَالُ لَهُ مَسْرُوحٌ أَذَّنَ قَبْلَ الصُّبْحِ فَأَمَرَهُ عُمَرُ فَذَكَرَ نَحْوَهُ . قَالَ أَبُو دَاوُدَ وَقَدْ رَوَاهُ حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ نَافِعٍ أَوْ غَيْرِهِ أَنَّ مُؤَذِّنًا لِعُمَرَ يُقَالُ لَهُ مَسْرُوحٌ أَوْ غَيْرُهُ . قَالَ أَبُو دَاوُدَ وَرَوَاهُ الدَّرَاوَرْدِيُّ عَنْ عُبَيْدِ اللَّهِ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ كَانَ لِعُمَرَ مُؤَذِّنٌ يُقَالُ لَهُ مَسْعُودٌ وَذَكَرَ نَحْوَهُ وَهَذَا أَصَحُّ مِنْ ذَلِكَ .
হাদীসের তাখরীজ (সূত্র):
ইমাম আবু দাউদ (রাহঃ) বলেন, হাম্মাদ ইবনে যায়েদ হতেও এই হাদীছ বর্ণিত হয়েছে।
ইমাম আবু দাউদ আরো বলেন, আদ-দ্বারাওয়ার্দী (রাহঃ) উবাইদুল্লাহ্ হতে, তিনি নাফে হতে, তিনি উমর (রাযিঃ) হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, উমর (রাযিঃ) এর মুআযযিন মাসউদ ... অতঃপর পূর্বোক্ত হাদীছের অনুরূপ বর্ণিত হয়েছে এবং এটা পূর্বোক্ত কথার তুলনায় অধিক সঠিক।