কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ৪৫৫
আন্তর্জাতিক নং: ৪৫৫
নামাযের অধ্যায়
১৭. পাড়ায় পাড়ায় মসজিদ নির্মাণ সম্পর্কে।
৪৫৫. মুহাম্মাদ ইবনুল আলা ..... আয়িশা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) পাড়ায় পাড়ায় মসজিদ নির্মাণের নির্দেশ দেন এবং তা পবিত্র, সুগন্ধিযুক্ত ও পরিস্কার-পরিচ্ছন্ন রাখারও নির্দেশ দেন।
كتاب الصلاة
باب اتِّخَاذِ الْمَسَاجِدِ فِي الدُّورِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ، عَنْ زَائِدَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ أَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِبِنَاءِ الْمَسَاجِدِ فِي الدُّورِ وَأَنْ تُنَظَّفَ وَتُطَيَّبَ .

হাদীসের ব্যাখ্যা:

যেসব এলাকায় জনবসতি গড়ে উঠেছে সেসব এলাকায় মসজিদ নির্মাণ করা উচিত এবং সর্ববিধ ময়লা থেকে তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। মসজিদে সুগন্ধি ছিটানো চাই। মসজিদের ধর্মীয় গুরুত্ব এবং আল্লাহর সাথে এর সম্পর্কের এটাই দাবি।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)