কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

১. পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৩০৯
আন্তর্জাতিক নং: ৩০৯
পাক-পবিত্রতার অধ্যায়
১২০. ইস্তেহাযাগ্রস্ত মহিলার সাথে সঙ্গম করা সম্পর্কে।
৩০৯. ইবরাহীম ইবনে খালিদ ..... আশ-শায়বানী ইকরিমা হতে বর্ণনা করেন। উম্মে হাবীবা (রাযিঃ) ইস্তেহাযাগ্রস্ত থাকা অবস্থায় তাঁর স্বামী তাঁর সাথে সঙ্গম করতেন।
كتاب الطهارة
باب الْمُسْتَحَاضَةِ يَغْشَاهَا زَوْجُهَا
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا مُعَلَّى بْنُ مَنْصُورٍ، عَنْ عَلِيِّ بْنِ مُسْهِرٍ، عَنِ الشَّيْبَانِيِّ، عَنْ عِكْرِمَةَ، قَالَ كَانَتْ أُمُّ حَبِيبَةَ تُسْتَحَاضُ فَكَانَ زَوْجُهَا يَغْشَاهَا . قَالَ أَبُو دَاوُدَ وَقَالَ يَحْيَى بْنُ مَعِينٍ مُعَلَّى ثِقَةٌ . وَكَانَ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ لاَ يَرْوِي عَنْهُ لأَنَّهُ كَانَ يَنْظُرُ فِي الرَّأْىِ .

হাদীসের তাখরীজ (সূত্র):

ইমাম আবু দাউদ (রাহঃ) বলেন, রাবী ইবনে মুঈনের মতানুযায়ী এই হাদীছের অন্যতম রাবী মুআল্লা ছিকা অর্থাৎ নির্ভরযোগ্য। অবশ্য আহমাদ ইবনে হাম্বল (রাহঃ) তাঁর নিকট হতে কোন হাদীছ বর্ণনা করেননি। কেননা তিনি নিজস্ব প্রজ্ঞা বা বিবেকের উপর আস্থাশীল ছিলেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান