কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

১. পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৩০১
আন্তর্জাতিক নং: ৩০১
পাক-পবিত্রতার অধ্যায়
১১৪. ইস্তেহাযাগ্রস্ত মহিলা এক যোহর থেকে পরবর্তী যোহর পর্যন্ত একবার গোসল করবে।
৩০১. আল-কানবী ....... আল-কাকা এবং যায়দ ইবনে আসলাম (রাহঃ) উভয়ই সুমায়্যিকে সাঈদ ইবনুল মুসায়্যাবের নিকট ইস্তেহাযাগ্রস্ত মহিলাদের গোসলের ব্যাপারে জিজ্ঞাসা করতে প্রেরণ করেন। জবাবে তিনি বলেন, তাকে দৈনিক এক যোহর থেকে পরবর্তী যোহর পর্যন্ত একবার গোসল করতে হবে (অর্থাৎ প্রত্যহ দুপুরের সময়)। তাকে প্রত্যেক নামাযের জন্য উযু করতে হবে। ইস্তেহাজার সময় অধিক রক্তস্রাব হলে স্ত্রী অঙ্গ কাপড় দ্বারা মজবুত করে বেঁধে নিতে হবে।
كتاب الطهارة
باب مَنْ قَالَ الْمُسْتَحَاضَةُ تَغْتَسِلُ مَنْ ظُهْرٍ إِلَى ظُهْرٍ
حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ سُمَىٍّ، مَوْلَى أَبِي بَكْرٍ أَنَّ الْقَعْقَاعَ، وَزَيْدَ بْنَ أَسْلَمَ، أَرْسَلاَهُ إِلَى سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ يَسْأَلُهُ كَيْفَ تَغْتَسِلُ الْمُسْتَحَاضَةُ فَقَالَ تَغْتَسِلُ مِنْ ظُهْرٍ إِلَى ظُهْرٍ وَتَتَوَضَّأُ لِكُلِّ صَلاَةٍ فَإِنْ غَلَبَهَا الدَّمُ اسْتَثْفَرَتْ بِثَوْبٍ . قَالَ أَبُو دَاوُدَ وَرُوِيَ عَنِ ابْنِ عُمَرَ وَأَنَسِ بْنِ مَالِكٍ تَغْتَسِلُ مِنْ ظُهْرٍ إِلَى ظُهْرٍ . وَكَذَلِكَ رَوَى دَاوُدُ وَعَاصِمٌ عَنِ الشَّعْبِيِّ عَنِ امْرَأَتِهِ عَنْ قَمِيرَ عَنْ عَائِشَةَ إِلاَّ أَنَّ دَاوُدَ قَالَ كُلَّ يَوْمٍ . وَفِي حَدِيثِ عَاصِمٍ عِنْدَ الظُّهْرِ . وَهُوَ قَوْلُ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ وَالْحَسَنِ وَعَطَاءٍ . قَالَ أَبُو دَاوُدَ قَالَ مَالِكٌ إِنِّي لأَظُنُّ حَدِيثَ ابْنِ الْمُسَيَّبِ مِنْ طُهْرٍ إِلَى طُهْرٍ . فَقَلَبَهَا النَّاسُ مِنْ ظُهْرٍ إِلَى ظُهْرٍ وَلَكِنَّ الْوَهَمَ دَخَلَ فِيهِ وَرَوَاهُ الْمِسْوَرُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَرْبُوعٍ قَالَ فِيهِ مِنْ طُهْرٍ إِلَى طُهْرٍ . فَقَلَبَهَا النَّاسُ مِنْ ظُهْرٍ إِلَى ظُهْرٍ .

হাদীসের তাখরীজ (সূত্র):

ইমাম আবু দাউদ (রাহঃ) বলেন, ইবনে উমর (রাযিঃ) এবং আনাস ইবনে মালিক (রাযিঃ) হতে বর্ণিত আছে যে, ইস্তেহাযাগ্রস্ত মহিলাদের প্রত্যহ দুপুরের সময় এক যোহর থেকে পরবর্তী যোহর পর্যন্ত একবার গোসল করতে হবে। আয়িশা (রাযিঃ) হতেও অন্য সূত্রে অনুরূপ বর্ণিত আছে। তবে সেই বর্ণনায় “প্রত্যহ” শব্দটির উল্লেখ দেখা যায়।

রাবী মালিক (রাহঃ) বলেন, ইবনুল মূসায়্যাবের হাদীছে আমার ধারণা মতে ظُهْرٍ إِلَى ظُهْرٍ এর পরিবর্তে طُهْرٍ إِلَى طُهْرٍ বাক্যটি হবে। আব্দুর রহমান ইবনে ইয়ারবু এর বর্ণনায় طُهْرٍ إِلَى طُهْرٍ বর্ণিত হয়েছে। অতঃপর লোকেরা তাতে ظُهْرٍ إِلَى ظُهْرٍ পরিবর্তন করেছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান