আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৫৬- দুনিয়ার প্রতি অনাসক্তি ও হৃদয়গ্রাহী বিষয়াদির বর্ণনা
হাদীস নং: ৭২১১
আন্তর্জাতিক নং: ২৯৮৮-১
- দুনিয়ার প্রতি অনাসক্তি ও হৃদয়গ্রাহী বিষয়াদির বর্ণনা
৬. এমন কোন শব্দ উচ্চারণ করা যা তাকে জাহান্নামে গড়িয়ে দিবে এবং রসনার সংযম
৭২১১। কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছেন যে, বান্দা এমন কথা বলে, যার ফলে সে জাহান্নামের এত দূরে নিক্ষিপ্ত হয় যা পূর্ব ও পশ্চিম দিগন্তের মধ্যস্থিত ব্যবধানের চেয়ে অধিক।
كتاب الزهد والرقائق
باب التَّكَلُّمِ بِالْكَلِمَةِ يَهْوِي بِهَا فِي النَّارِ
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا بَكْرٌ، - يَعْنِي ابْنَ مُضَرَ - عَنِ ابْنِ الْهَادِ، عَنْ مُحَمَّدِ، بْنِ إِبْرَاهِيمَ عَنْ عِيسَى بْنِ طَلْحَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِنَّ الْعَبْدَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ يَنْزِلُ بِهَا فِي النَّارِ أَبْعَدَ مَا بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ " .
হাদীসের ব্যাখ্যা:
হাদীসটির উদ্দেশ্য ও দাবী এই যে, আল্লাহর বান্দাদের উচিত, তারা যেন আল্লাহ ও আখেরাতের পরিণতি থেকে উদাসীন হয়ে কথাবার্তা না বলে। মুখ নিঃসৃত কথা এমনও হতে পারে, যা বান্দাকে আল্লাহর বিশেষ সন্তুষ্টি ও রহমতের অধিকারী বানিয়ে দিবে। আর (আল্লাহ্ রক্ষা করুন।) এমনও হতে পারে, যা আল্লাহর সন্তুষ্টি ও রহমত থেকে তাকে বঞ্চিত করে জাহান্নামে পৌঁছে দিতে পারে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)