আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২০- যাকাতের অধ্যায়
হাদীস নং: ১৪০০
আন্তর্জাতিক নং: ১৪৮৭
- যাকাতের অধ্যায়
৯৪০. এমন ফল বা খেজুর গাছ অথবা (ফসল) সহ জমি কিংবা শুধু (জমির) ফসল বিক্রয় করা, যেগুলোর উপর যাকাত বা উশর ফরয হয়েছে, আর ঐ যাকাত বা উশর অন্য ফল বা ফসল দ্বারা আদায় করা বা এমন ফল বিক্রয় করা যেগুলোর উপর সাদ্কা ফরয হয়নি।
১৪০০। আব্দুল্লাহ ইবনে ইউসুফ (রাহঃ) ......... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) ফল ব্যবহারযোগ্য না হওয়া পর্যন্ত তা বিক্রি করতে নিষেধ করেছেন।
كتاب الزكاة
بَابُ مَنْ بَاعَ ثِمَارَهُ، أَوْ نَخْلَهُ، أَوْ أَرْضَهُ، أَوْ زَرْعَهُ، وَقَدْ وَجَبَ فِيهِ العُشْرُ أَوِ الصَّدَقَةُ، فَأَدَّى الزَّكَاةَ مِنْ غَيْرِهِ، أَوْ بَاعَ ثِمَارَهُ وَلَمْ تَجِبْ فِيهِ الصَّدَقَةُ
1487 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنِي اللَّيْثُ، حَدَّثَنِي خَالِدُ بْنُ يَزِيدَ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، «نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بَيْعِ الثِّمَارِ حَتَّى يَبْدُوَ صَلاَحُهَا»
হাদীসের ব্যাখ্যা:
যে ভাবে আমাদের দেশ ও অঞ্চলে আম বাগানের ফসল আম তৈরি হওয়ার পূর্বে খুবই প্রাথমিক অবস্থায় বিক্রয় করা হয়ে থাকে, অনুরূপ ভাবে মদীনা ইত্যাদি আরবের ফসলী অঞ্চলে খেজুর অথবা আংগুরের বাগানগুলো এবং গাছের ফল শস্য তৈরি হওয়ার পূর্বে বিক্রয় করা হত। আর উৎপন্নশীল শস্য তৈরি হওয়ার পূর্বে বিক্রয় করা হত। রাসূলুল্লাহ ﷺ ইহা নিষেধ করেছেন। কেননা, এতে বিপদের আশংকা রয়েছে এবং এ আশংকাও রয়েছে যে, ফসলের উপর কোন দুর্যোগ এসে যাবে। যেমন, প্রচন্ড ঘূর্ণিঝড় কিংবা আকাশ থেকে পতিত শীলা শস্য যা ফসলকে নষ্ট করে দিবে। অথবা তাতে কোন অনিষ্টকারী রোগ সৃষ্টি হবে। তখন ক্রেতা অনেক ক্ষতির সম্মুখীন হবে। এরপর এ আশংকাও রয়েছে যে, মূল্য পরিশোধের ব্যাপারে উভয় পক্ষের মধ্যে মনোমালিন্য ও ঝগড়া সৃষ্টি হবে। সর্বোপরি এই ক্রয়-বিক্রয়ে তা নিষেধ করেছেন। সামনে প্রকাশ্য অনিষ্ট ও বিপদ রয়েছে। এ জন্য রাসূলুল্লাহ ﷺ তা নিষেধ করেছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)