আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৫৩- কিয়ামত, জান্নাত ও জাহান্নামের বিবরণ অধ্যায়
হাদীস নং: ৬৮৫৪
আন্তর্জাতিক নং: ২৮১৬-৫
- কিয়ামত, জান্নাত ও জাহান্নামের বিবরণ অধ্যায়
১৭. কোন ব্যক্তিই তার আমলের বিনিময়ে জান্নাতে যাবে না, বরং জান্নাতে যাবে আল্লাহর রহমতের মাধ্যমে
৬৮৫৪। যুহারয়র ইবনে হারব (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ এমন কোন ব্যক্তি নেই, যার আমল তাকে নাজাত দিতে পারে। তারা বললেন, ইয়া রাসুলাল্লাহ! আপনিও কি নন? তিনি বলেন, আমিও নই। হ্যাঁ, যদি আল্লাহ তাআলা আমাকে তাঁর রহমত দ্বারা রক্ষা করেন।
كتاب صفة القيامة والجنة والنار
باب لَنْ يَدْخُلَ أَحَدٌ الْجَنَّةَ بِعَمَلِهِ بَلْ بِرَحْمَةِ اللَّهِ تَعَالَى
حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لَيْسَ أَحَدٌ يُنْجِيهِ عَمَلُهُ " . قَالُوا وَلاَ أَنْتَ يَا رَسُولَ اللَّهِ قَالَ " وَلاَ أَنَا إِلاَّ أَنْ يَتَدَارَكَنِيَ اللَّهُ مِنْهُ بِرَحْمَةٍ " .
হাদীসের ব্যাখ্যা:
এ কথা দ্বারা এ হাদীসে এটা বুঝানো হয়নি যে, মানুষ নেক আমলের দ্বারা কোন ফল পাবে না। আল্লাহ রাব্বুল আলামীন হিসাব-নিকাশ ও পাপ-পূণ্যের প্রতিদানের যে ব্যবস্থা করেছেন, তার ভিত্তি হল মানুষের চিন্তা ও কর্মের স্বাধীনতা। আখিরাতের আদালতে মানুষের ভাল ও মন্দ কর্মের ওযন হবে, সে অনুসারে মানুষকে জান্নাত বা জাহান্নামে পাঠানো হবে।
মানুষ অনেক সৎকর্ম করতে পারে। কিন্তু মানুষের স্বাভাবিক ত্রুটি-বিচ্যুতি ও দুর্বলতা এত বেশি রয়েছে যে, যদি আল্লাহ তার হিসেব নেয়া শুরু করেন এবং দয়া করে তা মাফ না করেন, তা হলে সে তার সৎকর্মের ভিত্তিতে বেহেশত লাভ করতে পারবে না। বেহেশতের আলা মাকাম হাসিলের উদ্দেশ্যে আল্লাহ তা'আলার উপর যাতে মানুষ পূর্ণভাবে ভরসা করে ও তাঁর সন্তুষ্টি লাভের জন্য দিন-রাত প্রচুর শ্রম-মেহনত করে, নবী করীম ﷺ সে দিকেই ইঙ্গিত করেছেন।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)