আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৫৩- কিয়ামত, জান্নাত ও জাহান্নামের বিবরণ অধ্যায়

হাদীস নং: ৬৮৫১
আন্তর্জাতিক নং: ২৮১৬-২
- কিয়ামত, জান্নাত ও জাহান্নামের বিবরণ অধ্যায়
১৭. কোন ব্যক্তিই তার আমলের বিনিময়ে জান্নাতে যাবে না, বরং জান্নাতে যাবে আল্লাহর রহমতের মাধ্যমে
৬৮৫১। কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ তোমাদের কোন ব্যক্তির আমলই তাকে নাজাত দিতে পারবেনা। (এ কথা শুনে) জনৈক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসুল! আপনিও কি নন? তিনি বললেন, হ্যাঁ, আমিও নই। তবে যদি আল্লাহ তাআলা তাঁর রহমত দ্বারা আমাকে আবৃত করে নেন। তোমরা অবশ্য মধ্যম পন্থা অবলম্বন করবে।

ইউনুস ইবনে আব্দুল আলা আস-সাদাফী (রাহঃ) ......... বুকায়র ইবনে আশাজ্জ (রাহঃ) থেকে এ সনদে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। তবে এতে بِرَحْمَةٍ مِنْهُ এর সাথে وَفَضْلٍ শব্দটিও বিদ্যমান আছে। কিন্তু এতে وَلَكِنْ سَدِّدُوا কথাটি উল্লেখ নেই।
كتاب صفة القيامة والجنة والنار
باب لَنْ يَدْخُلَ أَحَدٌ الْجَنَّةَ بِعَمَلِهِ بَلْ بِرَحْمَةِ اللَّهِ تَعَالَى
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، عَنْ بُكَيْرٍ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " لَنْ يُنْجِيَ أَحَدًا مِنْكُمْ عَمَلُهُ " . قَالَ رَجُلٌ وَلاَ إِيَّاكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ " وَلاَ إِيَّاىَ إِلاَّ أَنْ يَتَغَمَّدَنِيَ اللَّهُ مِنْهُ بِرَحْمَةٍ وَلَكِنْ سَدِّدُوا " .

وَحَدَّثَنِيهِ يُونُسُ بْنُ عَبْدِ الأَعْلَى الصَّدَفِيُّ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو، بْنُ الْحَارِثِ عَنْ بُكَيْرِ بْنِ الأَشَجِّ، بِهَذَا الإِسْنَادِ غَيْرَ أَنَّهُ قَالَ " بِرَحْمَةٍ مِنْهُ وَفَضْلٍ " . وَلَمْ يَذْكُرْ " وَلَكِنْ سَدِّدُوا " .

হাদীসের ব্যাখ্যা:

এ কথা দ্বারা এ হাদীসে এটা বুঝানো হয়নি যে, মানুষ নেক আমলের দ্বারা কোন ফল পাবে না। আল্লাহ রাব্বুল আলামীন হিসাব-নিকাশ ও পাপ-পূণ্যের প্রতিদানের যে ব্যবস্থা করেছেন, তার ভিত্তি হল মানুষের চিন্তা ও কর্মের স্বাধীনতা। আখিরাতের আদালতে মানুষের ভাল ও মন্দ কর্মের ওযন হবে, সে অনুসারে মানুষকে জান্নাত বা জাহান্নামে পাঠানো হবে।

মানুষ অনেক সৎকর্ম করতে পারে। কিন্তু মানুষের স্বাভাবিক ত্রুটি-বিচ্যুতি ও দুর্বলতা এত বেশি রয়েছে যে, যদি আল্লাহ তার হিসেব নেয়া শুরু করেন এবং দয়া করে তা মাফ না করেন, তা হলে সে তার সৎকর্মের ভিত্তিতে বেহেশত লাভ করতে পারবে না। বেহেশতের আলা মাকাম হাসিলের উদ্দেশ্যে আল্লাহ তা'আলার উপর যাতে মানুষ পূর্ণভাবে ভরসা করে ও তাঁর সন্তুষ্টি লাভের জন্য দিন-রাত প্রচুর শ্রম-মেহনত করে, নবী করীম ﷺ সে দিকেই ইঙ্গিত করেছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)