আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৫২- মুনাফিকদের বিবরণ এবং তাদের সম্পর্কে বিধান

হাদীস নং: ৬৭৮১
আন্তর্জাতিক নং: ২৭৮০-১
- মুনাফিকদের বিবরণ এবং তাদের সম্পর্কে বিধান
শিরোনামবিহীন পরিচ্ছেদ
৬৭৮১। উবাইদুল্লাহ ইবনে মুআয আনবারী (রাহঃ) ......... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মুরার ঘাঁটিতে কে আরোহণ করবে? যে আরোহণ করবে, তার গুনাহ ক্ষমা করে দেয়া হবে, যেমন বনী ইসরাঈলকে ক্ষমা করে দেওয়া হয়েছিল। জাবির (রাযিঃ) বলেন, প্রথমে ঐ ঘাঁটিতে আরোহণ করলো আমাদের বনী খাযরাজের ঘোড়াগুলি। তারপর লোকেরা পিছনে আসল। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমাদের সকলকেই ক্ষমা করে দেয়া হয়েছে, লাল উটের মালিক ব্যতীত। তখন আমরা ঐ লোকটির নিকট গিয়ে বললাম, এস, রাসূলুল্লাহ (ﷺ) তোমার জন্য ক্ষমা প্রার্থনা করবেন। সে বললো, আমি যদি আমার হারানো উটটি পেয়ে যাই তবে অবশ্য আমার জন্য তোমাদের সঙ্গীর দুআর থেকে শ্রেয়। জাবির (রাযিঃ) বলেন, এ লোকটি তার হারানো উট তালাশে ছিল।
كتاب صفات المنافقين وأحكامهم
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا قُرَّةُ بْنُ خَالِدٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ يَصْعَدُ الثَّنِيَّةَ ثَنِيَّةَ الْمُرَارِ فَإِنَّهُ يُحَطُّ عَنْهُ مَا حُطَّ عَنْ بَنِي إِسْرَائِيلَ " . قَالَ فَكَانَ أَوَّلَ مَنْ صَعِدَهَا خَيْلُنَا خَيْلُ بَنِي الْخَزْرَجِ ثُمَّ تَتَامَّ النَّاسُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " وَكُلُّكُمْ مَغْفُورٌ لَهُ إِلاَّ صَاحِبَ الْجَمَلِ الأَحْمَرِ " . فَأَتَيْنَاهُ فَقُلْنَا لَهُ تَعَالَ يَسْتَغْفِرْ لَكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ وَاللَّهِ لأَنْ أَجِدَ ضَالَّتِي أَحَبُّ إِلَىَّ مِنْ أَنْ يَسْتَغْفِرَ لِي صَاحِبُكُمْ . قَالَ وَكَانَ رَجُلٌ يَنْشُدُ ضَالَّةً لَهُ .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)