আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৫২- মুনাফিকদের বিবরণ এবং তাদের সম্পর্কে বিধান

হাদীস নং: ৬৭৬৮
আন্তর্জাতিক নং: ২৭৭৩-১
- মুনাফিকদের বিবরণ এবং তাদের সম্পর্কে বিধান
শিরোনামবিহীন পরিচ্ছেদ
৬৭৬৮। আবু বকর ইবনে আবি শাঈবা, যুহাইর ইবনে হারব ও আহমাদ ইবনে আব্দা (রাহঃ) ......... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) আব্দুল্লাহ ইবনে উবাই এর কবরের নিকট আসলেন এবং তাকে তার কবর হতে উঠিয়ে তার হাঁটুর উপর রাখলেন এবং তিনি তার উপর থুথু দিলেন এবং তাকে স্বীয় জামা পরালেন। আল্লাহই এ সম্পর্কে ভাল জানেন।
كتاب صفات المنافقين وأحكامهم
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، وَأَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ، - وَاللَّفْظُ لاِبْنِ أَبِي شَيْبَةَ - قَالَ ابْنُ عَبْدَةَ أَخْبَرَنَا وَقَالَ الآخَرَانِ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرٍو، أَنَّهُ سَمِعَ جَابِرًا، يَقُولُ أَتَى النَّبِيُّ صلى الله عليه وسلم قَبْرَ عَبْدِ اللَّهِ بْنِ أُبَىٍّ فَأَخْرَجَهُ مِنْ قَبْرِهِ فَوَضَعَهُ عَلَى رُكْبَتَيْهِ وَنَفَثَ عَلَيْهِ مِنْ رِيقِهِ وَأَلْبَسَهُ قَمِيصَهُ فَاللَّهُ أَعْلَمُ .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)