আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৪৭- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬০৩৬
আন্তর্জাতিক নং: ২৪২০-১
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
৭. আবু উবাইদা ইবনে জাররাহ (রাযিঃ) এর ফযীলত
৬০৩৬। মুহাম্মাদ ইবনে মুসান্না ও ইবনে বাশশার (রাহঃ) ......... হুযাইফা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নযরান থেকে লোকেরা রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে এসে বললো, ইয়া রাসুলাল্লাহ! আমাদেরকে একজন আমীন (বিশ্বস্ত) লোক দিন। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আমি তোমাদের মাঝে একজন আমীন (বিশ্বস্ত) লোককে পাঠাবো, তিনি সত্যই আমীন, সত্যই আমীন। রাবী বললেন, লোকেরা অপেক্ষায় ছিল যে, (তিনি কাকে পাঠান)। রাবী বলেন, অবশেষে তিনি আবু উবাইদা ইবনে জাররাহ (রাযিঃ) কে পাঠালেন।
كتاب فضائل الصحابة رضى الله تعالى عنهم
باب فَضَائِلِ أَبِي عُبَيْدَةَ بْنِ الْجَرَّاحِ رضى الله تعالى عنه
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ - وَاللَّفْظُ لاِبْنِ الْمُثَنَّى - قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ، بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ أَبَا إِسْحَاقَ، يُحَدِّثُ عَنْ صِلَةَ بْنِ زُفَرَ، عَنْ حُذَيْفَةَ، قَالَ جَاءَ أَهْلُ نَجْرَانَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ ابْعَثْ إِلَيْنَا رَجُلاً أَمِينًا . فَقَالَ " لأَبْعَثَنَّ إِلَيْكُمْ رَجُلاً أَمِينًا حَقَّ أَمِينٍ حَقَّ أَمِينٍ " . قَالَ فَاسْتَشْرَفَ لَهَا النَّاسُ - قَالَ - فَبَعَثَ أَبَا عُبَيْدَةَ بْنَ الْجَرَّاحِ .
হাদীসের ব্যাখ্যা:
নাজরান একটি অঞ্চলের নাম যা ইয়ামন, শাম ও হেজাযের মাঝে অবস্থিত। এর বড় ও কেন্দ্রীয় শহরকে নাজরানই বলা হত। এটা দশম হিজরীতে বিজিত হয়। এখানকার অধিকাংশ বাসিন্দা খ্রিস্টান ছিল এবং এটা এ অঞ্চলে খ্রিস্টধর্মের সবচেয়ে বড় কেন্দ্র ছিল। এই নাজরান অঞ্চলের একটি প্রতিনিধি দল হুযুর (ﷺ)-এর খেদমতে উপস্থিত হয়ে ঐ আবেদনটি করেছিল, যার আলোচনা হযরত হুযায়ফা ইবনুল ইয়ামানের ব্যাখ্যাধীন হাদীসে করা হয়েছে। তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে রাসূলুল্লাহ (ﷺ) হযরত আবু উবায়দা ইবনুল জাররাহকে সেখানকার শাসক হিসাবে প্রেরণ করেছিলেন।
কানযুল উম্মালে হযরত হুযায়ফার এ হাদীসটি মুসনাদে আহমাদ ইত্যাদি বিভিন্ন হাদীসগ্রন্থের বরাতেও উল্লেখ করা হয়েছে। নাজরানী প্রতিনিধি দলের আবেদনের পরিপ্রেক্ষিতে রাসূলুল্লাহ (ﷺ) এ কথাটি তিনবার বলেছিলেন:
" لأَبْعَثَنَّ إِلَيْكُمْ رَجُلاً أَمِينًا حَقَّ أَمِينٍ حَقَّ أَمِينٍ "
একথা স্পষ্ট যে, হুযুর (ﷺ)-এর এ কথাটি তিন বার বলার যারা বিশ্বস্ততা গুণে হযরত আবু উবায়দা কোন স্তরে ছিলেন, তা সহজেই বুঝে এসে যায় এবং এর দ্বারা হযরত আবু উবায়দা রাযি.-এর বিশেষ মর্যাদাই ফুটে উঠে।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
বর্ণনাকারী: