আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৪৩- শব্দ নির্বাচন ও ব্যবহারে শিষ্টাচার
হাদীস নং: ৫৬৮৭
আন্তর্জাতিক নং: ২২৫৩
- শব্দ নির্বাচন ও ব্যবহারে শিষ্টাচার
৫. মেশক (কস্তূরী) ব্যবহার এবং তা শ্রেষ্ঠ সুগন্ধি হওয়ার এবং ফুল ও সুগন্ধি প্রত্যাখ্যান মাকরূহ হওয়ার বিবরণ
৫৬৮৭। আবু বকর ইবনে শায়বা ও যুহাইর ইবনে হারব (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কারো কাছে কোন ফুল পেশ করা হলে সে যেন তা প্রত্যাখ্যান না করে। কেননা তা বোঝায় হালকা এবং ঘ্রাণে উত্তম।
كتاب الألفاظ من الأدب وغيرها
باب اسْتِعْمَالِ الْمِسْكِ وَأَنَّهُ أَطْيَبُ الطِّيبِ وَكَرَاهَةِ رَدِّ الرَّيْحَانِ وَالطِّيبِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، كِلاَهُمَا عَنِ الْمُقْرِئِ، قَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ الْمُقْرِئُ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي أَيُّوبَ، حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي جَعْفَرٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ عُرِضَ عَلَيْهِ رَيْحَانٌ فَلاَ يَرُدُّهُ فَإِنَّهُ خَفِيفُ الْمَحْمِلِ طَيِّبُ الرِّيحِ " .
হাদীসের ব্যাখ্যা:
ফুলের ন্যায় স্বল্প মূল্যের জিনিস গ্রহণ করতে অস্বীকার করা হলে এ আশংকা থাকে যে, প্রদানকারীর ধারণা হবে যে, আমার জিনিস স্বল্প মূল্যের বলে গ্রহণ করা হয়নি। এতে তার অন্তর আহত হবে।
তিরমিযীর এক বর্ণনায় রয়েছে, যাকে সুগন্ধি ফুল হাদিয়া দেওয়া হয় সে যেন তা প্রত্যাখ্যান না করে। কেননা, সুগন্ধি ফুল জান্নাতের তুহফা। সহীহ বুখারীতে হযরত আনাস (রা)-এর বর্ণনায় রাসুলুল্লাহ ﷺ-এর এ অভ্যাস বর্ণিত হয়েছে যে, স্বয়ং তিনি সুগন্ধি হাদিয়া প্রত্যাখ্যান করতেন না।
তিরমিযীর এক বর্ণনায় রয়েছে, যাকে সুগন্ধি ফুল হাদিয়া দেওয়া হয় সে যেন তা প্রত্যাখ্যান না করে। কেননা, সুগন্ধি ফুল জান্নাতের তুহফা। সহীহ বুখারীতে হযরত আনাস (রা)-এর বর্ণনায় রাসুলুল্লাহ ﷺ-এর এ অভ্যাস বর্ণিত হয়েছে যে, স্বয়ং তিনি সুগন্ধি হাদিয়া প্রত্যাখ্যান করতেন না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)