আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৪৩- শব্দ নির্বাচন ও ব্যবহারে শিষ্টাচার
হাদীস নং: ৫৬৮৪
আন্তর্জাতিক নং: ২২৫১
- শব্দ নির্বাচন ও ব্যবহারে শিষ্টাচার
৪. কোন মানুষের নিজের (দুরবস্থা প্রকাশে) خَبُثَتْ نَفْسِي আমার মন খবীছ (পিশাচ অধম হয়ে গিয়েছে) বলা মাকরূহ
৫৬৮৪। আবু তাহির ও হারামালা (রাহঃ) ......... আবু উমামা ইবনে সাহব ইবনে হুনায়ফ (রাহঃ) তাঁর পিতা [সাহল (রাযিঃ)] সূত্রে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ আমার আত্মা খবীস হয়ে গিয়েছে, বলবে না, ’আমার মন সংকুচিত ও বিমর্ষ হয়ে গিয়েছে’ বলবে।
كتاب الألفاظ من الأدب وغيرها
باب كَرَاهَةِ قَوْلِ الإِنْسَانِ خَبُثَتْ نَفْسِي
وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، وَحَرْمَلَةُ، قَالاَ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ، شِهَابٍ عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَقُلْ أَحَدُكُمْ خَبُثَتْ نَفْسِي . وَلْيَقُلْ لَقِسَتْ نَفْسِي " .