আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৩৭- পানাহার ও পানীয় দ্রব্যাদীর বিবরণ
হাদীস নং: ৫০৯৪
আন্তর্জাতিক নং: ২০২০-২
- পানাহার ও পানীয় দ্রব্যাদীর বিবরণ
১২. পানাহারের আদবসমূহ ও তার বিধান
৫০৯৪। কুতায়বা (রাহঃ) ......... (মালিক ইবনে আনাস (রাযিঃ) থেকে), অন্য সনদে ইবনে নুমাইর (রাহঃ) পিতা নুমাইর থেকে, অপর একটি সনদে ইবনে মুসান্না (রাহঃ) ইয়াহয়া আল-কাততান (রাহঃ) থেকে, শেষোক্ত দু’জন উবাইদুল্লাহ থেকে, আর তারা সকলে যুহরী (রাহঃ) থেকে সুফিয়ান (রাহঃ) এর (অনুরূপ) সনদে হাদীসটি রিওয়ায়াত করেছেন।
كتاب الأشربة
باب آدَابِ الطَّعَامِ وَالشَّرَابِ وَأَحْكَامِهِمَا
وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، فِيمَا قُرِئَ عَلَيْهِ ح وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي ح، وَحَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى، - وَهُوَ الْقَطَّانُ - كِلاَهُمَا عَنْ عُبَيْدِ اللَّهِ، جَمِيعًا عَنِ الزُّهْرِيِّ، بِإِسْنَادِ سُفْيَانَ .
হাদীসের ব্যাখ্যা:
মানুষ নিজের হাতকে পাক-নাপাক প্রতিটি কাজ ও বিষয়ে ব্যবহার করে। এ জন্য তার স্বভাবগত পবিত্রপ্রিয়তার দাবী এটাই যে, নাপাক ও ময়লা পরিষ্কারের মত কাজের জন্য একটি হাত নির্দিষ্ট করে নেওয়া হবে, আর অন্যান্য কাজে অন্য হাত ব্যবহার করা হবে। এই প্রকৃতিগত চাহিদা অনুযায়ী নাপাকী দূর করা ইত্যাদি কাজের জন্য বাম হাতকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আর বাকী পানাহার ও অন্যান্য ভালো ও পবিত্র কাজের বেলায় নির্দেশ দেওয়া হয়েছে যে, এগুলো ডান হাতে সম্পাদন করা হবে। সৃষ্টিগত ও প্রকৃতিগতভাবে বাম হাতের তুলনায় ডান হাতের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব এক প্রকাশ্য সত্য। অতএব, এ নির্দেশ ও বণ্টন সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মেরও অনুকূল। এই ভিত্তিতে বাম হাতে পানাহার করা এমন উল্টো কাজ, যেমন কোন মানুষ হাতের পরিবর্তে পা দিয়ে লেখে। এজন্যই সামনের হাদীসে বলা হয়েছে যে, বাম হাতে খাওয়া শয়তানের তরীকা ও তার কাজ। কেননা, শয়তানের স্বভাবই এই যে, সে প্রতিটি কাজ উল্টো করে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
বর্ণনাকারী: