আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৩৭- পানাহার ও পানীয় দ্রব্যাদীর বিবরণ
হাদীস নং: ৪৯৯১
আন্তর্জাতিক নং: ১৯৮৮-৪
- পানাহার ও পানীয় দ্রব্যাদীর বিবরণ
৫. শুকনো খেজুর ও কিসমিস পানিতে একত্রে ভিজিয়ে নাবীয তৈরী করা মাকরূহ
৪৯৯১। মুহাম্মাদ ইবনে মুসান্না (রাহঃ) ......... আবু কাতাদা (রাযিঃ) থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা কাঁচা-পাকা খেজুর একত্র করে নাবীয তৈরী করবে না এবং পাকা খেজুর ও কিসমিস একত্র করে নাবীয তৈরী করবে না, বরং প্রত্যেকটি দিয়ে পৃথক পৃথকভাবে নাবীয তৈরী করবে। ইয়াহয়া বলেছেন যে, তিনি আব্দুল্লাহ ইবনে আবু কাতাদার সঙ্গে সাক্ষাত করলে তাঁর পিতার সূত্রে নবী (ﷺ) থেকে তার কাছে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।
আবু বকর ইবনে ইসুহাক (রাহঃ) ......... ইয়াহয়া ইবনে আবু কাসীর (রাহঃ) থেকে উপরোক্ত দু’টি সনদে অনুরূপ বর্ণনা করেছেন। তবে তিনি কাঁচা খেজুর পাকা খেজুর এবং শুকনো খেজুর ও কিসমিস বলেছেন।
আবু বকর ইবনে ইসুহাক (রাহঃ) ......... ইয়াহয়া ইবনে আবু কাসীর (রাহঃ) থেকে উপরোক্ত দু’টি সনদে অনুরূপ বর্ণনা করেছেন। তবে তিনি কাঁচা খেজুর পাকা খেজুর এবং শুকনো খেজুর ও কিসমিস বলেছেন।
كتاب الأشربة
باب كَرَاهَةِ انْتِبَاذِ التَّمْرِ وَالزَّبِيبِ مَخْلُوطَيْنِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، أَخْبَرَنَا عَلِيٌّ، - وَهُوَ ابْنُ الْمُبَارَكِ - عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي قَتَادَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لاَ تَنْتَبِذُوا الزَّهْوَ وَالرُّطَبَ جَمِيعًا وَلاَ تَنْتَبِذُوا الرُّطَبَ وَالزَّبِيبَ جَمِيعًا وَلَكِنِ انْتَبِذُوا كُلَّ وَاحِدٍ عَلَى حِدَتِهِ " . وَزَعَمَ يَحْيَى أَنَّهُ لَقِيَ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي قَتَادَةَ فَحَدَّثَهُ عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِثْلِ هَذَا .
وَحَدَّثَنِيهِ أَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا حُسَيْنٌ الْمُعَلِّمُ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، بِهَذَيْنِ الإِسْنَادَيْنِ غَيْرَ أَنَّهُ قَالَ " الرُّطَبَ وَالزَّهْوَ وَالتَّمْرَ وَالزَّبِيبَ " .