আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

১৮- তাহাজ্জুদ - নফল নামাযের অধ্যায়

হাদীস নং: ১১১৬
আন্তর্জাতিক নং: ১১৮৮ - ১১৮৯
- তাহাজ্জুদ - নফল নামাযের অধ্যায়
৭৫১. মক্কা ও মদীনার মসজিদে নামাযের ফযীলত।
১১১৬। হাফস ইবনে উমর (রাহঃ) ......... কাযাআ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু সাঈদ খুদরী (রাযিঃ) কে চারটি (বিষয়) বলতে শুনেছি। তিনি বলেছেন, আমি নবী (ﷺ) থেকে শুনেছি। আবু সাঈদ খুদরী (রাযিঃ) নবী (ﷺ) এর সঙ্গে বারটি যুদ্ধে শরীক হয়েছিলেন।
অন্য সূত্রে আলী (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি নবী (ﷺ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, মসজিদুল হারাম, মসজিদুর রাসূল (ﷺ) এবং মসজিদুল আকসা (বায়তুল মুকাদ্দাস) তিনটি মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদে (নামাযের) উদ্দেশ্যে হাওদা বাঁধা যাবে না (অর্থাৎ সফর করবে না)।
كتاب التهجّد
باب فَضْلِ الصَّلاَةِ فِي مَسْجِدِ مَكَّةَ وَالْمَدِينَةِ
1188 - حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنِي عَبْدُ المَلِكِ بْنُ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، قَالَ: سَمِعْتُ أَبَا سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَرْبَعًا، قَالَ: سَمِعْتُ مِنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَكَانَ غَزَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثِنْتَيْ عَشْرَةَ غَزْوَةً - ح
1189 - حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " لاَ تُشَدُّ الرِّحَالُ إِلَّا إِلَى ثَلاَثَةِ مَسَاجِدَ: المَسْجِدِ الحَرَامِ، وَمَسْجِدِ الرَّسُولِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمَسْجِدِ الأَقْصَى "

হাদীসের ব্যাখ্যা:

হাদীসটির মর্ম এই যে, এ মর্যাদা ও শ্রেষ্ঠত্ব কেবল এ তিনটি মসজিদেরই রয়েছে যে, এগুলোতে আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে সফর করা জায়েয; বরং আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভের কারণ। এগুলো ছাড়া অন্য কোন মসজিদের এ মর্তবা ও বৈশিষ্ট্য নেই; বরং এগুলোর জন্য সফর করার নিষিদ্ধতা রয়েছে।

একথাও সুস্পষ্ট যে, এ হাদীসটির সম্পর্ক কেবল মসজিদের সাথে, আর নিঃসন্দেহে এ হাদীসের আলোকে মসজিদুল হারাম, মসজিদে নববী ও মসজিদুল আকসা ছাড়া পৃথিবীর অন্য যে কোন মসজিদে ইবাদতের জন্য সফর করা নিষেধ। কিন্তু অন্যান্য বৈধ পার্থিব ও দ্বীনি উদ্দেশ্য যেমন ব্যবসা, দ্বীনের জ্ঞান অর্জন, পুণ্যবানদের সাহচর্য লাভ এবং তাবলীগ ও দাওয়াত ইত্যাদির জন্য সফর করার সাথে এ হাদীসের কোন সম্পর্ক নেই।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)