আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

২৭- মান্নতের যাবতীয় বিধান

হাদীস নং: ৪০৯৬
আন্তর্জাতিক নং: ১৬৪০-২
- মান্নতের যাবতীয় বিধান
২. মানতের নিষেধাজ্ঞা আর তা কিছুই ফিরিয়ে দেয় না
৪০৯৬। মুহাম্মাদ ইবনে মুসান্না ও ইবনে বাশশার (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) মান্নত করতে নিষেধ করেছেন এবং বলেছেন, তা তাকদীরের কিছু ফিরাতে পারে না। এর মাধ্যমে কেবলমাত্র কৃপণ থেকে কিছু বের করা হয়।
كتاب النذر
باب النَّهْىِ عَنِ النَّذْرِ، وَأَنَّهُ، لاَ يَرُدُّ شَيْئًا
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ الْعَلاَءَ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ نَهَى عَنِ النَّذْرِ وَقَالَ " إِنَّهُ لاَ يَرُدُّ مِنَ الْقَدَرِ وَإِنَّمَا يُسْتَخْرَجُ بِهِ مِنَ الْبَخِيلِ " .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সহীহ মুসলিম - হাদীস নং ৪০৯৬ | মুসলিম বাংলা