আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
২২- ক্রয়-বিক্রয়ের আহকাম
হাদীস নং: ৩৮১১
আন্তর্জাতিক নং: ১৫৪৯-১
- ক্রয়-বিক্রয়ের আহকাম
১৯. স্বর্ণ ও রৌপ্যের বিনিময়ে জমি বর্গা দেয়া
৩৮১১। ইয়াহয়া ইবনে ইয়াহয়া (রাহঃ) ......... আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে সায়িব (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে মাকালের নিকট মুযারা’আ (বর্গাচাষ) সম্পর্কে জিজ্ঞাসা করি। তিনি বললেন, সাবিত ইবনে যাহহাক (রাযিঃ) আমাকে জানিয়েছে যে, রাসূলুল্লাহ (ﷺ) মুযারা’আ থেকে নিষেধ করেছেন।
ইবনে আবি শাঈবার বর্ণনায় কথাটি এরূপ আছে যে, তিনি তা থেকে নিষেধ করেছেন। তিনি আরো বলেছেন- আমি ইবনে মা’কিলের নিকট জিজ্ঞাসা করেছি। তিনি আব্দুল্লাহর নাম উল্লেখ করেন নি।
ইবনে আবি শাঈবার বর্ণনায় কথাটি এরূপ আছে যে, তিনি তা থেকে নিষেধ করেছেন। তিনি আরো বলেছেন- আমি ইবনে মা’কিলের নিকট জিজ্ঞাসা করেছি। তিনি আব্দুল্লাহর নাম উল্লেখ করেন নি।
كتاب البيوع
باب كِرَاءِ الأَرْضِ بِالذَّهَبِ وَالْوَرِقِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي، شَيْبَةَ حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، كِلاَهُمَا عَنِ الشَّيْبَانِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ السَّائِبِ، قَالَ سَأَلْتُ عَبْدَ اللَّهِ بْنَ مَعْقِلٍ عَنِ الْمُزَارَعَةِ، فَقَالَ أَخْبَرَنِي ثَابِتُ بْنُ الضَّحَّاكِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ الْمُزَارَعَةِ . وَفِي رِوَايَةِ ابْنِ أَبِي شَيْبَةَ نَهَى عَنْهَا . وَقَالَ سَأَلْتُ ابْنَ مَعْقِلٍ . وَلَمْ يُسَمِّ عَبْدَ اللَّهِ .