আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
২২- ক্রয়-বিক্রয়ের আহকাম
হাদীস নং: ৩৮০০
আন্তর্জাতিক নং: ১৫৪৭-১০
- ক্রয়-বিক্রয়ের আহকাম
১৭. জমি বর্গা দেওয়া
৩৮০০। আব্দুল মালিক ইবনে শু’আয়ব ইবনে লাঈস ইবনে সা’দ (রাহঃ) ......... সালিম ইবনে আব্দুল্লাহ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন যে, আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) নিজের জমি বর্গা দিতেন। পরে তার কাছে এ সংবাদ পৌঁছল যে, রাফি’ ইবনে খাদীজ আনসারী (রাযিঃ) জমি বর্গা দিতে নিষেধ করে থাকেন। আব্দুল্লাহ (রাযিঃ) তাঁর সাথে সাক্ষাত করে বলেন, হে ইবনে খাদীজ! জমি বর্গার ব্যাপারে আপনি রাসূলুল্লাহ (ﷺ) থেকে কি হাদীস বর্ণনা করেছেন?
রাফি ইবনে খাদীজ (রাযিঃ) আব্দুল্লাহ(রাযিঃ) কে বললেন, আমি আমার দু’জন চাচার নিকট শুনেছি- যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তারা পরিবারবর্গের নিকট বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) জমি বর্গা দিতে নিষেধ করেছেন।
আব্দুল্লাহ (রাযিঃ) বললেন, রাসূলুল্লাহ (ﷺ) এর সময়ে আমি তো জানতাম যে, জমি বর্গা দেওয়া যায়। এরপর আব্দুল্লাহ শঙ্কিত হলেন যে, রাসূলুল্লাহ (ﷺ) হয়ত কোন নতুন বিধান দিয়েছেন, যা তিনি জানতে পারেন নি। সুতরাং তিনি জমি বর্গা দেওয়া ত্যাগ করেন।

كتاب البيوع
باب كِرَاءِ الأَرْضِ
وَحَدَّثَنِي عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ بْنِ سَعْدٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ جَدِّي، حَدَّثَنِي عُقَيْلُ بْنُ خَالِدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّهُ قَالَ أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، كَانَ يُكْرِي أَرَضِيهِ حَتَّى بَلَغَهُ أَنَّ رَافِعَ بْنَ خَدِيجٍ الأَنْصَارِيَّ كَانَ يَنْهَى عَنْ كِرَاءِ الأَرْضِ فَلَقِيَهُ عَبْدُ اللَّهِ فَقَالَ يَا ابْنَ خَدِيجٍ مَاذَا تُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي كِرَاءِ الأَرْضِ قَالَ رَافِعُ بْنُ خَدِيجٍ لِعَبْدِ اللَّهِ سَمِعْتُ عَمَّىَّ - وَكَانَا قَدْ شَهِدَا بَدْرًا - يُحَدِّثَانِ أَهْلَ الدَّارِ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ كِرَاءِ الأَرْضِ . قَالَ عَبْدُ اللَّهِ لَقَدْ كُنْتُ أَعْلَمُ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّ الأَرْضَ تُكْرَى ثُمَّ خَشِيَ عَبْدُ اللَّهِ أَنْ يَكُونَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَحْدَثَ فِي ذَلِكَ شَيْئًا لَمْ يَكُنْ عَلِمَهُ فَتَرَكَ كِرَاءَ الأَرْضِ .
বর্ণনাকারী: