আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
২২- ক্রয়-বিক্রয়ের আহকাম
হাদীস নং: ৩৭৭১
আন্তর্জাতিক নং: ১৫৩৬-১০
- ক্রয়-বিক্রয়ের আহকাম
১৭. জমি বর্গা* দেওয়া
৩৭৭১। ইসহাক ইবনে মানসুর (রাহঃ) ......... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) জমি বর্গা দিতে, কয়েক বছরের জন্য বিক্রি করতে এবং ফল পরিপক্কতা লাভ করার আগে বিক্রি করতে নিষেধ করেছেন।
*এই অধ্যায়ে বর্ণিত হাদীসের মর্মে জমি বর্গা দেওয়া নিষিদ্ধ বুঝা যায়। কিন্তু রাসূলুল্লাহ্ কর্তৃক গৃহীত খায়বারের ভূমি ব্যবস্থা দ্বারা বর্গা দেওয়া জায়েজ প্রমাণিত। জমির মালিক জমি চাষাবাদ না করলে তা কৃষককে আল্লাহর ওয়াস্তে চাষাবাদ করতে দেওয়া উত্তম বিধায়, বর্গা দেওয়া মানবিক দৃষ্টিভঙ্গিতে নিষেধ করা হয়েছে। সম্ভবতঃ এ নিষেধাজ্ঞা প্রথম পর্যায়ে ছিল, তবে এই নিষেধ মানে মাকরূহ তানজিহ্। আর বর্গা দেওয়াও বৈধ। তবে এই পরিমাণ ফসল দিতে হবে বা এই অংশের ফসল দিতে হবে - এরূপ শর্ত করে বর্গা দেওয়া না জায়েয।

كتاب البيوع
باب كِرَاءِ الأَرْضِ
وَحَدَّثَنِي إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْمَجِيدِ، حَدَّثَنَا رَبَاحُ بْنُ، أَبِي مَعْرُوفٍ قَالَ سَمِعْتُ عَطَاءً، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ كِرَاءِ الأَرْضِ وَعَنْ بَيْعِهَا السِّنِينَ وَعَنْ بَيْعِ الثَّمَرِ حَتَّى يَطِيبَ .
হাদীসের ব্যাখ্যা:
বাগানের ফসল কয়েক বছরের জন্য বিক্রি করা এজন্যই নিষেধ করা হয়েছে যে, জানা নেই ফল আসবে কি-না। এরপর আল্লাহ না করুন হঠাৎ কোন দুর্যোগের কবলে পড়লে বেচারা অতিশয় ক্ষতিগ্রস্ত হবে এবং সে মূল্য পরিশোধ করতে চাইবে না। এতে মনোমালিন্য ও ঝগড়া হবে যা শত অনিষ্টের মূল। অন্য বর্ণনায় এই নির্দেশ দেওয়া হয়েছে যে, যদি বাগানের ফসল বিক্রি করা হয়ে থাকে এবং ফসলের উপর কোন বিপদ এসে পড়ে তবে বাগানের মালিক ক্ষতির হিসাবে মূল্য কম ও ছাড় দিবে।
এ কথা সুস্পষ্ট যে, এসব নির্দেশের উদ্দেশ্য লেন-দেন কারীদের কল্যাণকামিতা ও তাদেরকে পারস্পরিক বিভেদ ও ঝগড়া থেকে বাঁচানো এবং একে অন্যের প্রতি সহানুভূতি, সহমর্মিতা, অন্যকে প্রাধান্য প্রদান ও আত্মত্যাগে অভ্যস্ত করা।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)