আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

১৯- ত্বালাক - বিবাহ বিচ্ছেদ অধ্যায়

হাদীস নং: ৩৫৮০
আন্তর্জাতিক নং: ১৪৮০-১৮
- ত্বালাক - বিবাহ বিচ্ছেদ অধ্যায়
৫. বায়িন তালাকপ্রাপ্তা স্ত্রীর জন্য খোরপোষ নেই
৩৫৮০। ইসহাক ইবনে মনসুর আবু আসিফ হতে, তিনি সুফিয়ান সাওরী (রাহঃ) হতে এবং তিনি আবু বকর ইবনে আবু জাহম (রাযিঃ) হতে বর্ণনা করেন যে, আমি এবং আবু সালামা ইবনে আব্দুর রহমান ফাতিমা বিনতে কায়সের কাছে গেলাম। এরপর আমরা তকে (তার তালাক সম্পর্কে) জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, আমি আবু আমর হাফস ইবনে মুগীরার স্ত্রী ছিলাম। তিনি নাযরানের যুদ্ধে রওয়ানা হয়ে গেলেন। এরপর আবু আসিম ইবনে মাহদী বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা করেন। তবে তিনি তার বর্ণনায় এতটুকু বেশী উল্লেখ করেছেন যে, তিনি (ফাতিমা বিনতে কায়স) বলেন, আর আমি তাকে বিয়ে করলাম। এরপর আল্লাহ ইবনে যায়দের দ্বারা আমাকে সম্মানিত করলেন এবং আমাকে তার মাধ্যমে উচ্চ মর্যাদায় ভূষিত করলেন।
كتاب الطلاق
باب المطلقة البا ئن لا نفقة لها
وَحَدَّثَنِي إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا أَبُو عَاصِمٍ، حَدَّثَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ، حَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ أَبِي الْجَهْمِ، قَالَ دَخَلْتُ أَنَا وَأَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ عَلَى فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ فَسَأَلْنَاهَا فَقَالَتْ كُنْتُ عِنْدَ أَبِي عَمْرِو بْنِ حَفْصِ بْنِ الْمُغِيرَةِ فَخَرَجَ فِي غَزْوَةِ نَجْرَانَ . وَسَاقَ الْحَدِيثَ بِنَحْوِ حَدِيثِ ابْنِ مَهْدِيٍّ وَزَادَ قَالَتْ فَتَزَوَّجْتُهُ فَشَرَّفَنِي اللَّهُ بِابْنِ زَيْدٍ وَكَرَّمَنِي اللَّهُ بِابْنِ زَيْدٍ .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)