আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

১৯- ত্বালাক - বিবাহ বিচ্ছেদ অধ্যায়

হাদীস নং: ৩৫৭৮
আন্তর্জাতিক নং: ১৪৮০-১৬
- ত্বালাক - বিবাহ বিচ্ছেদ অধ্যায়
৫. বায়িন তালাকপ্রাপ্তা স্ত্রীর জন্য খোরপোষ নেই
৩৫৭৮। আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) ......... আবু বকর ইবনে আবু জাহম ইবনে সুখায়র আদাবী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ফাতিমা বিনতে কায়স (রাযিঃ) কে বলতে শুনেছি যে, তার স্বামী তাকে তিন তালাক দিয়েছিলেন। এরপর রাসূলুল্লাহ (ﷺ) তার জন্য বাসস্থান ও খোরপোষের অধিকার দেননি। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বলেছেন, তোমার ইদ্দত পূর্ণ হলে তুমি আমাকে জানাবে। এরপর আমি তাঁকে ইদ্দত পূর্ণ হওয়ার কথা জানালাম। তখন মুআবিয়া (রাযিঃ),আবু জাহম (রাযিঃ) ও উসামা (রাযিঃ) তাকে বিয়ে করার প্রস্তাব পাঠান।

রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ মুআবিয়া তো একজন গরীব মানুষ, তার কাছে কোন ধন সম্পদ নাই। আবু জাহম সে তো স্ত্রীদের প্রহারকারী। তবে উসামা - তাকে স্বামী হিসেবে গ্রহণ করতে পার। তারপর তিনি হাতের ইশারায় বললেন, উসামা তো এরূপ এরূপ। এরপর রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করাই তোমার জন্য কল্যাণকর। তিনি বলেন, তখন আমি তাকে বিবাহ করলাম। ফলে আমি ঈর্ষার কেন্দ্রে পরিণত হলাম।
كتاب الطلاق
باب المطلقة البا ئن لا نفقة لها
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي بَكْرِ بْنِ أَبِي، الْجَهْمِ بْنِ صُخَيْرٍ الْعَدَوِيِّ قَالَ سَمِعْتُ فَاطِمَةَ بِنْتَ قَيْسٍ، تَقُولُ إِنَّ زَوْجَهَا طَلَّقَهَا ثَلاَثًا فَلَمْ يَجْعَلْ لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم سُكْنَى وَلاَ نَفَقَةً قَالَتْ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا حَلَلْتِ فَآذِنِينِي " . فَآذَنْتُهُ فَخَطَبَهَا مُعَاوِيَةُ وَأَبُو جَهْمٍ وَأُسَامَةُ بْنُ زَيْدٍ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَمَّا مُعَاوِيَةُ فَرَجُلٌ تَرِبٌ لاَ مَالَ لَهُ وَأَمَّا أَبُو جَهْمٍ فَرَجُلٌ ضَرَّابٌ لِلنِّسَاءِ وَلَكِنْ أُسَامَةُ بْنُ زَيْدٍ " . فَقَالَتْ بِيَدِهَا هَكَذَا أُسَامَةُ أُسَامَةُ فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " طَاعَةُ اللَّهِ وَطَاعَةُ رَسُولِهِ خَيْرٌ لَكِ " . قَالَتْ فَتَزَوَّجْتُهُ فَاغْتَبَطْتُ .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)