আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
১৯- ত্বালাক - বিবাহ বিচ্ছেদ অধ্যায়
হাদীস নং: ৩৫৩২
আন্তর্জাতিক নং: ১৪৭১-১৩
- ত্বালাক - বিবাহ বিচ্ছেদ অধ্যায়
১. সম্মতি ব্যতীত ঋতুবতীকে তালাক প্রদান হারাম, যদি তালাক দেয় তবে তালাক হয়ে যাবে এবং তালাক প্রদানকারীকে রাজ’আতের নির্দেশ দিতে হবে
৩৫৩২। ইয়াকুব ইবনে ইবরাহীম আদু দাওরাকী (রাহঃ) ......... (মুহাম্মাদ ইবনে সীরীন সূত্রে) ইউনুস ইবনে জুবাইর (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবনে উমর (রাযিঃ) কে বললামঃ এক ব্যক্তি তার স্ত্রীর হায়য অবস্থায় তাকে তালাক দিল। তিনি বললেন, তুমি আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) কে জান কি সে তাঁর স্ত্রীকে হায়য অবস্থায় তালাক দিয়েছিল? তখন উমর (রাযিঃ) নবী (ﷺ) কে জিজ্ঞাসা করলে তিনি তাকে হুকুম করলেন যে, সে (ইবনে উমর) তাকে (স্ত্রী) রাজ’আত করে নিবে। এরপর তার ইদ্দতের (নিশ্চয়তাযুক্ত সময়ের) প্রতীক্ষায় থাকবে।
ইউনূস (রাহঃ) বলেন, তখন আমি তাকে (ইবনে উমরকে) বললাম, কোন পুরুষ যখন তার স্ত্রীকে হায়য অবস্থায় তালাক দিবে তখন ঐ তালাকটি হিসাবে গণনা করা হবে কি? তিনি বললেনঃ তবে আর কি? যদি নাকি সে অক্ষম হয় গিয়ে থাকে কিংবা বোকামী করে থাকে (তাহলে কি তার একাজের পরিণতি দেখা দিবে না)?
ইউনূস (রাহঃ) বলেন, তখন আমি তাকে (ইবনে উমরকে) বললাম, কোন পুরুষ যখন তার স্ত্রীকে হায়য অবস্থায় তালাক দিবে তখন ঐ তালাকটি হিসাবে গণনা করা হবে কি? তিনি বললেনঃ তবে আর কি? যদি নাকি সে অক্ষম হয় গিয়ে থাকে কিংবা বোকামী করে থাকে (তাহলে কি তার একাজের পরিণতি দেখা দিবে না)?
كتاب الطلاق
باب تَحْرِيمِ طَلاَقِ الْحَائِضِ بِغَيْرِ رِضَاهَا وَأَنَّهُ لَوْ خَالَفَ وَقَعَ الطَّلاَقُ وَيُؤْمَرُ بِجْعَتِهَا
وَحَدَّثَنِي يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، عَنِ ابْنِ عُلَيَّةَ، عَنْ يُونُسَ، عَنْ مُحَمَّدِ بْنِ، سِيرِينَ عَنْ يُونُسَ بْنِ جُبَيْرٍ، قَالَ قُلْتُ لاِبْنِ عُمَرَ رَجُلٌ طَلَّقَ امْرَأَتَهُ وَهْىَ حَائِضٌ فَقَالَ أَتَعْرِفُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ فَإِنَّهُ طَلَّقَ امْرَأَتَهُ وَهْىَ حَائِضٌ فَأَتَى عُمَرُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَسَأَلَهُ فَأَمَرَهُ أَنْ يَرْجِعَهَا ثُمَّ تَسْتَقْبِلَ عِدَّتَهَا . قَالَ فَقُلْتُ لَهُ إِذَا طَلَّقَ الرَّجُلُ امْرَأَتَهُ وَهْىَ حَائِضٌ أَتَعْتَدُّ بِتِلْكَ التَّطْلِيقَةِ فَقَالَ فَمَهْ أَوَإِنْ عَجَزَ وَاسْتَحْمَقَ.