আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
১৬- হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ৩১৬২
আন্তর্জাতিক নং: ১৩৫০-২
- হজ্ব - উমরার অধ্যায়
৭৬. হজ্জ ও উমরার ফযীলত
৩১৬২। সাঈদ ইবনে মানসুর আবু বকর ইবনে আবি শাঈবা, ইবনে মুসান্না (রাহঃ) ......... মনসুর (রাহঃ) থেকে এই সনদের পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। তবে হাদীসটি এভাবে শুরু হয়েছে ″যে ব্যক্তি হজ্জ করে এবং (এ সময়) কোনরূপ অশ্লীল আচরণও করে না, দুস্কর্মও করে না।″
كتاب الحج
اب فَضْلِ الْحَجِّ وَالْعُمْرَةِ
وَحَدَّثَنَاهُ سَعِيدُ بْنُ مَنْصُورٍ، عَنْ أَبِي عَوَانَةَ، وَأَبِي الأَحْوَصِ، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ، بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ مِسْعَرٍ، وَسُفْيَانَ، ح وَحَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، كُلُّ هَؤُلاَءِ عَنْ مَنْصُورٍ، بِهَذَا الإِسْنَادِ وَفِي حَدِيثِهِمْ جَمِيعًا " مَنْ حَجَّ فَلَمْ يَرْفُثْ وَلَمْ يَفْسُقْ " .
হাদীসের ব্যাখ্যা:
কুরআন মজীদে বলা হয়েছে:
اَلۡحَجُّ اَشۡہُرٌ مَّعۡلُوۡمٰتٌ ۚ فَمَنۡ فَرَضَ فِیۡہِنَّ الۡحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوۡقَ ۙ وَلَا جِدَالَ فِی الۡحَجِّ
আয়াতে হজ্ব পালনকারীদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে, তারা যেন বিশেষভাবে হজ্বের সময়ে অশ্লীল বিষয়াদি ও আল্লাহর নাফরমানীর সকল কাজ এবং পরস্পর ঝগড়া-বিবাদ থেকে বেঁচে থাকে। হযরত আবূ হুরায়রা রাযি.-এর এ হাদীসে এই দিকনির্দেশনার উপর আমলকারীদেরকে সুসংবাদ দেওয়া হয়েছে যে, যে ব্যক্তি হজ্ব করবে এবং হজ্বের দিনগুলোতে সে কোন অশ্লীল কাজও করবে না, আল্লাহ্ তা'আলার অবাধ্যতামূলক এমন কোন কাজও করবে না, যা ফাসেকীর সীমায় এসে যায়, তাহলে হজ্বের বরকতে তার সকল গুনাহ্ মাফ করে দেওয়া হবে এবং সে এমন পাক পবিত্র হয়ে হজ্ব থেকে ফিরবে, যেমন, সে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার দিন ছিল। আল্লাহ্ তাঁর অপার অনুগ্রহে আমাদেরকে এ সম্পদ নছীব করুন।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)