আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
১৬- হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ৩০২০
আন্তর্জাতিক নং: ১৩০৩
- হজ্ব - উমরার অধ্যায়
৫১. চুল ছাঁটার চেয়ে কামানো উত্তম এবং ছাঁটাও জায়েয
৩০২০। আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) ওয়াকী ও আবু দাউদ তায়ালেসী (রাহঃ) ......... ইয়াহয়া ইবনে হুসাইন (রাহঃ) থেকে তার দাদীর সূত্রে বর্ণিত। তিনি (দাদী) বিদায় হজ্জকালে নবী (ﷺ) কে মাথা মুণ্ডনকারীদের জন্য তিনবার এবং চুল ছোটকারীদের জন্য একবার দুআ করতে শুনেছেন। ওয়াকীর ″বিদায় হজ্জ″ কথাটুকু উল্লেখ করেননি।
كتاب الحج
باب تَفْضِيلِ الْحَلْقِ عَلَى التَّقْصِيرِ وَجَوَازِ التَّقْصِيرِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، وَأَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ عَنْ شُعْبَةَ، عَنْ يَحْيَى بْنِ الْحُصَيْنِ، عَنْ جَدَّتِهِ، أَنَّهَا سَمِعَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم فِي حَجَّةِ الْوَدَاعِ دَعَا لِلْمُحَلِّقِينَ ثَلاَثًا وَلِلْمُقَصِّرِينَ مَرَّةً . وَلَمْ يَقُلْ وَكِيعٌ فِي حَجَّةِ الْوَدَاعِ .
হাদীসের ব্যাখ্যা:
অভ্যাস অথবা প্রয়োজন হিসাবে মাথা মুন্ডন করা অথবা ছেঁটে নেওয়া কোন ইবাদত নয়; কিন্তু হজ্ব ও উমরার মধ্যে যে মাথা মুন্ডন অথবা চুল ছেঁটে নেওয়া হয়, এর মাধ্যমে বান্দার পক্ষ থেকে তার গোলামী ও দীনতা-হীনতার প্রকাশ ঘটে; এজন্য এটা বিশেষ ইবাদত, আর এ নিয়তেই মাথা মুন্ডন অথবা চুল ছাঁটা চাই। আর যেহেতু গোলামীর ও বিনয়ের প্রকাশ মাথা মুন্ডনের দ্বারা বেশী প্রকাশ পায়, এজন্য এটাই উত্তম। এ জন্যই রাসূলুল্লাহ (ﷺ) রহমতের দু‘আর মধ্যে এটাকেই প্রাধান্য দিয়েছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
বর্ণনাকারী: