কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
كتاب السنن للإمام أبي داود
২২. খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৩৮১৩
খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
পরিচ্ছেদঃ ৫০৬. যে সব জন্তু হারাম হওয়ার কথা কুরআন--হাদীসে নেই।
৩৮১৩. মুসাদ্দাদ (রাহঃ) ....... খারিজা ইবনে সালত তামীমী (রাহঃ) তাঁর চাচা থেকে বর্ণনা করেন যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে ইসলাম গ্রহণ করেন। তিনি তাঁর নিকট হতে ফেরার সময় পথিমধ্যে এমন এক সম্প্রদায়ের নিকট যান, যাদের মধ্যে শিকল পরা একজন পাগল লোক ছিল। তখন পাগলের অভিভাবাকারা বলেঃ আমরা শুনেছি, তোমাদের সাথী (নবী (ﷺ)) উত্তম ও কল্যাণ নিয়ে এসেছেন। তোমার কাছে এমন কোন জিনিস আছে কি, যা দিয়ে তুমি এ পাগলের চিকিৎসা করতে পার?
(রাবী বলেনঃ) তখন আমি সূরা ফাতিহা পড়ে ফুঁক দেই, যার ফলে সে ভাল হয়ে যায়। তখন তারা আমাকে একশত বকরী প্রদান করে। আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে ফিরে এসে তাঁকে সমস্ত ঘটনা সম্পর্কে অবহিত করি। তিনি বলেনঃ তুমি সূরা ফাতিহা ছাড়া আর কিছু পাঠ করনি তো?
রাবী মুসাদ্দাদ (রাহঃ) অন্য বর্ণনায় বলেছেনঃ তুমি এছাড়া আর কিছু পড়েছিলে নাকি? আমি বলিঃ না। তখন তিনি বলেনঃ তুমি এগুলো নিয়ে নাও। আমার জীবনের শপথ! লোকেরা তো জাদু-টোনা করে খায়, যা বাতিল। তুমি তো একটি হক এবং সত্য জিনিস পড়ে ফুঁক দিয়েছ।

كتاب الأطعمة
-
তাহকীক:
হাদীস নং: ৩৮১৪
খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
পরিচ্ছেদঃ ৫০৬. যে সব জন্তু হারাম হওয়ার কথা কুরআন--হাদীসে নেই।
৩৮১৪. উবাইদুল্লাহ (রাহঃ) ..... খারিজা ইবনে সালত (রাহঃ) তাঁর চাচা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ তিনি তাকে তিন দিন পর্যন্ত সকাল-সন্ধ্যা সূরা ফাতিহা পড়ে ফুঁক দেন। পড়া শেষে মুখে থুথু জমা করে থুক দিতেন। ফলে সে এমন রোগমুক্ত হয়ে যায় যেন সে রশির বন্ধন থেকে মুক্ত হয়। তখন তারা তাকে বকরী প্রদান করে। এরপর তিনি নবী (ﷺ)-এর কাছে আসেন। পরে তিনি মুসাদ্দাদ (রাহঃ)-এর হাদীসের অনুরূপ বর্ণনা করেন।
كتاب الأطعمة
-
তাহকীক: