ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ১১৩৮
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ কবরে নেওয়ার সময় শবাধারের পেছনে হ্যাঁটা
(১১৩৮) তাবিয়ি তাউস (১০৬ হি.) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর মৃত্যুপর্যন্ত কখনো শবাধারের পেছনে ছাড়া হ্যাঁটেন নি।
كتاب الصلاة
عن طاوس قال: ما مشى رسول الله صلى الله عليه وسلم في جنازة حتى مات إلا خلف الجنازة
তাহকীক:
হাদীস নং: ১১৩৯
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ কবরে নেওয়ার সময় শবাধারের পেছনে হ্যাঁটা
(১১৩৯) তাবিয়ি ইবন আবযা বলেন, আলী রা. বলেছেন, একা সালাত আদায় করার চেয়ে জামাআতে সালাত আদায় করা যেরূপ বেশী ফযীলত ও মর্যাদাময়, তদ্রূপ শবাধারের সামনে হ্যাঁটার চেয়ে তার পেছনে হ্যাঁটা বেশী ফযীলত ও মর্যাদাময়।
كتاب الصلاة
عن ابن أبزى عن علي رضي الله عنه موقوفا قال: المشي خلفها أفضل من المشي أمامها كفضل صلاة الجماعة على الفذ
তাহকীক: