اَلَّذِیۡنَ یَجۡتَنِبُوۡنَ کَبٰٓئِرَ الۡاِثۡمِ وَالۡفَوَاحِشَ اِلَّا اللَّمَمَ ؕ اِنَّ رَبَّکَ وَاسِعُ الۡمَغۡفِرَۃِ ؕ ہُوَ اَعۡلَمُ بِکُمۡ اِذۡ اَنۡشَاَکُمۡ مِّنَ الۡاَرۡضِ وَاِذۡ اَنۡتُمۡ اَجِنَّۃٌ فِیۡ بُطُوۡنِ اُمَّہٰتِکُمۡ ۚ فَلَا تُزَکُّوۡۤا اَنۡفُسَکُمۡ ؕ ہُوَ اَعۡلَمُ بِمَنِ اتَّقٰی ٪
তাফসীরে মুফতি তাকি উসমানী
১৭. এ আয়াতে নিজেকে নিজে পবিত্র ও মুত্তাকী মনে করতে এবং আত্মপ্রশংসায় লিপ্ত হতে নিষেধ করা হয়েছে। [দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে, মূলত তুমি মাটির সৃষ্টি, মাতৃগর্ভে নাপাক রক্ত দ্বারা পালিত, বহুবিধ অপবিত্রতা ও মলিনতা এবং নানা রকম দুর্বলতা তোমার মধ্যে বিদ্যমান, যার অনেক কিছুই সকলে জানে, যা অন্যে জানে না তা তুমি নিজে জান আর আল্লাহ তাআলা তোমার আদি-অন্তের সবই জানেন। কাজেই অহংকার ও আত্মশ্লাঘায় লিপ্ত না হয়ে বিনীত হয়ে থাক এবং তাকওয়ার মাধ্যমে আত্মোৎকর্ষ লাভের চেষ্টা কর। -অনুবাদক]