আল জ্বিন

সূরা নং: ৭২, আয়াত নং: ৫

তাফসীর
وَّاَنَّا ظَنَنَّاۤ اَنۡ لَّنۡ تَقُوۡلَ الۡاِنۡسُ وَالۡجِنُّ عَلَی اللّٰہِ کَذِبًا ۙ

উচ্চারণ

ওয়া আন্না- জানান্নাআল্লান তাকূলাল ইনছুওয়াল জিন্নু‘আলাল্লা-হি কাযিবা- ।

অর্থ

মুফতী তাকী উসমানী

এবং আমরা মনে করেছিলাম মানুষ ও জিন আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলবে না।

তাফসীরে মুফতি তাকি উসমানী

৩. অর্থাৎ এ পর্যন্ত আমরা যেসব ভ্রান্ত বিশ্বাস পোষণ করতাম তার কারণ ছিল এই যে, সমস্ত মানুষ ও জিন জাতির বিশ্বাসও এ রকমই ছিল। আমাদের মনে হয়েছিল এতসব লোক মিথ্যা ও ভিত্তিহীন বিশ্বাস পোষণ করতে পারে না। কাজেই তাদের অনুসরণে আমরাও একই বিশ্বাস গ্রহণ করে নিয়েছিলাম।
সূরা আল জ্বিন, আয়াত ৫৪৫২ | মুসলিম বাংলা