আর রহমান

সূরা নং: ৫৫, আয়াত নং: ৬২

তাফসীর
وَمِنۡ دُوۡنِہِمَا جَنَّتٰنِ ۚ

উচ্চারণ

ওয়া মিন দূনিহিমা-জান্নাতা-ন।

অর্থ

মুফতী তাকী উসমানী

এবং সেই উদ্যান দু’টি অপেক্ষা কিছুটা নিম্নস্তরের আরও দু’টি উদ্যান থাকবে। ১৪

তাফসীরে মুফতি তাকি উসমানী

১৪. অধিকাংশ মুফাসসিরগণের মতে পূর্বে ৪৬ নং আয়াতে যে দু’টি উদ্যানের কথা বলা হয়েছিল, সে দু’টি হবে উচ্চ স্তরের মুমিন বান্দাদের জন্য, যেমন সামনে সূরা ওয়াকি‘আয় এর বিস্তারিত বিবরণ আসছে। এখন ৬২ নং আয়াত থেকে যে দু’টি জান্নাত সম্পর্কে বলা হচ্ছে তা সাধারণ মুমিনদের জন্য।
সূরা আর রহমান, আয়াত ৪৯৬৩ | মুসলিম বাংলা