আর রহমান

সূরা নং: ৫৫, আয়াত নং: ৪১

তাফসীর
یُعۡرَفُ الۡمُجۡرِمُوۡنَ بِسِیۡمٰہُمۡ فَیُؤۡخَذُ بِالنَّوَاصِیۡ وَالۡاَقۡدَامِ ۚ

উচ্চারণ

ইউ‘রাফুল মুজরিমূনা বিছীমা-হুম ফাইউ’খাযুবিন্নাওয়া-ছী ওয়াল আকদা-ম।

অর্থ

মুফতী তাকী উসমানী

অপরাধীদেরকে তাদের আলামত দ্বারা চেনা যাবে। ১২ তারপর তাদেরকে পাকড়াও করা হবে তাদের পা ও মাথার অগ্রভাগের চুল ধরে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

১২. অর্থাৎ তাদের চেহারায় থাকবে বিষণ্ণতার ছাপ, চেহারার রং হবে কালো, চোখ হবে নীল। এ আলামত দেখেই বোঝা যাবে তারা অপরাধী। এর বিপরীতে মুমিনদের ওযুর অংগগুলো থাকবে উজ্জ্বল এবং চেহারায় থাকবে সিজদার চি‎হ্ন। -অনুবাদক
সূরা আর রহমান, আয়াত ৪৯৪২ | মুসলিম বাংলা