আল ক্বলম

সূরা নং: ৬৮, আয়াত নং: ৪৮

তাফসীর
فَاصۡبِرۡ لِحُکۡمِ رَبِّکَ وَلَا تَکُنۡ کَصَاحِبِ الۡحُوۡتِ ۘ  اِذۡ نَادٰی وَہُوَ مَکۡظُوۡمٌ ؕ

উচ্চারণ

ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা-তাকুন কাসা-হিবিল হূত । ইয না -দা- ওযা হুওয়া মাকজূম।

অর্থ

মুফতী তাকী উসমানী

মোদ্দাকথা তুমি তোমার প্রতিপালকের নির্দেশ না আসা পর্যন্ত সবর করতে থাক এবং মাছ-সম্পর্কিত ব্যক্তির মত হয়ো না, ১৭ যখন সে (আমাকে) ডেকেছিল বেদনার্ত অবস্থায়।

তাফসীরে মুফতি তাকি উসমানী

১৭. ইশারা হযরত ইউনুস আলাইহিস সালামের প্রতি, যাঁর ঘটনা সূরা ইউনুস (১০ : ৯৮), সূরা আম্বিয়া (২১ : ৮৭) ও সূরা সাফফাত (২৭ : ১৪০)-এ গত হয়েছে।
সূরা আল ক্বলম, আয়াত ৫৩১৯ | মুসলিম বাংলা