আল ফাতিহা

সূরা নং: ১, আয়াত নং: ৬

তাফসীর
صِرَاطَ الَّذِیۡنَ اَنۡعَمۡتَ عَلَیۡہِمۡ ۙ۬ 

উচ্চারণ

সিরা-তাল্লাযীনা আন‘আমতা ‘আলাইহিম।

অর্থ

মুফতী তাকী উসমানী

সেই সকল লোকের পথে, যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ।

তাফসীরে মুফতি তাকি উসমানী

৫. কাদের প্রতি আল্লাহর অনুগ্রহ হয়েছে, সে সম্পর্কে সূরা নিসায় ইরশাদ হয়েছে, কেউ আল্লাহ ও রাসূলের আনুগত্য করলে সে নবীগণ, সিদ্দীকগণ, শহীদগণ ও সালিহীন (সৎকর্মপরায়ণগণ)-এর সঙ্গী হবে, যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন। আর তারা কত উত্তম সঙ্গী সূরা নিসা (৪ : ৬৯)। -অনুবাদক